সাংসদের কাজ কী, এই অর্বাচীনরা আদৌ বোঝেন!‌

সংসদের মানকে কোথায় টেনে নামাচ্ছেন তৃণমূল সুপ্রিমো!‌ এসব নিয়ে প্রশ্ন উঠবে না। মিমি কী পোশাক পরলেন, নুসরত কী খেলেন, আগেরবার সেই আলোচনা লোকে রসিয়ে রসিয়ে গিলেছে। এবারের মাতামাতি রচনা ব্যানার্জি, জুন মালিয়া বা সায়নী ঘোষদের ঘিরে। ভাগ্যিস, মিমি–‌নুসরতরা নেই। নইলে, আরও কত ন্যাকামি যে দেখতে হত, কে জানে!‌ বছরে পাঁচ কোটির বাইরেও যে একটা বিরাট জগৎ আছে, সেটা এই অর্বাচীনদের কে বোঝাবে!‌