‌ঢের হয়েছে গঙ্গাযাত্রা, আবার ফিরলাম পৃথিবীতে

সরল বিশ্বাস গঙ্গার তলা নিয়ে মেট্রো চলবে!‌ শুনে আসছি তো বহুদিন ধরে। কিন্তু সত্যিই সেই মেট্রোয় চড়তে পারব তো!‌ আমাদের সবকিছুতেই সেই আঠারো মাসে বছর। যেটা এক বছরে হতে পারত,...

নির্বাচন কমিশন ইডি সিবিআইয়ের মতোই লোক হাসাবে না তো!‌

ভোটে সবথেকে বেশি হিংসার আশঙ্কা কোথায়?‌ কলকাতা ও দুই ২৪ পরগনা। অথচ, অন্যান্যবারের মতোই এইসব এলাকায় ভোট সবার শেষে। অর্থাৎ, এইসব এলাকায় উত্তেজনা অকারণে দেড় মাস জিইয়ে রাখা হল। শুরুতে যদি বাহিনি দিয়ে কলকাতা ও লাগোয়া অঞ্চলের ভোট করিয়ে নেওয়া যেত, উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়ে যেত। তারপর ধীরেসুস্থে দক্ষিণ বঙ্গে বা উত্তরবঙ্গে ভোট হতে পারত।

অনেক টিকি ওই টিকিটেই বাঁধা

অজয় নন্দী ইডেনে খেলা এলেই সিএবি কর্তাদের ব্যস্ততা বেড়ে যায়। কত টিকিট তোলা যায়। কত টিকিট কাকে কাকে দেওয়া যায়। তিনি টিকিট দিতে পারেন, এটাই তাঁর ইউএসপি। এটাকে ভাঙিয়েই সারা...

‌বোর্ডকর্তাদের শাস্তি কে দেবে?‌

যে বোর্ডকর্তারা ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব প্রতিষ্ঠা করতে চান বলে দাবি করছেন, তাঁরা নিজেরা ঘরোয়া ক্রিকেটকে কতখানি গুরুত্ব দিচ্ছেন?‌ রনজি ফাইনালের মতো আসরে তাঁরা নিজেরা গরহাজির কেন?‌ ক্রিকেটারদের না হয় শাস্তি হল। কিন্তু এই বোর্ড কর্তাদের শাস্তি কে দেবে?‌

ভোটকে ঘিরে তিনমাসের হুজুগ কেন?‌

এই রাজ্যে ভোট অনেকটা উৎসবের মতোই। যাঁরা কাজের সূত্রে বাইরে থাকেন, তাঁদের অনেকে হয়তো মুখ ফিরিয়ে থাকেন। ভাবেন, আমার ভোটে কীই বা আসে যায়!‌ কিন্তু উল্টো ছবিটাও আছে। অনেকেই ভোটের দিন নিজের এলাকায় ফিরে আসেন। শুধু তো হুজুগ নয়। শুধু তো কাউকে খুশি করা নয়। আসেন যখন, নিশ্চয় কাকে ভোট দেবেন, সেই ভাবনাটাও কাজ করে। অর্থাৎ, নিজের পছন্দ–‌অপছন্দকে ইভিএমে আরও সোচ্চারভাবে জানাতে চান।

এত অসহিষ্ণুতা কেন?‌

অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি থাকতেই পারে। তাই বলে তাঁকে এভাবে আক্রমণ করতে হবে?‌ একটু সহিষ্ণুতা, একটু শিষ্টাচার কি আশা করা যায় না?‌ কোথায় থামতে হয়, সেটা এই অর্বাচীনদের শেখানো সত্যিই বড় জরুরি।

দশ বছর আগে, মহানায়ক অরূপ কুমারের সঙ্গে

সরল বিশ্বাস বছর দশেক আগের কথা। সেবারও লোকসভা ভোটের আবহ। অফিস থেকে পাঠাল বাঁকুড়ায়। সেখানে ভোটের হাওয়া পরখ করতে। বাঁকুড়ায় সেবার হেভিওয়েট লড়াই। একদিকে বাসুদেব আচারিয়া। তৃণমূলের প্রার্থী মুনমুন সেন।...

একটি দলবদল ও কয়েকটি মোক্ষম থাপ্পড়

সরল বিশ্বাস কেউ এক দল থেকে অন্য দলে গেলে কয়েকটা চেনা সংলাপ ঘোরাফেরা করে। তৃণমূল থেকে যদি কেউ বিজেপি–‌তে যান, তিনি বলবেন, ‘‌এই দুর্নীতি আর সহ্য করতে পারছিলাম না। দম...

মোহন সচিবের ফাঁপা হুমকিকে কে পাত্তা দেয়!‌

অজয় নন্দী নিত্য নতুন বায়নায় মোহনবাগান সচিবের কোনও জুড়ি নেই। সেই বায়না কতটা হাস্যকর, সেদিকে কোনও ভ্রুক্ষেপই থাকে না। যেভাবেই হোক, খবরে থাকতে হবে। টিভিতে মুখ দেখাতে হবে। কাগজে নাম...

‌দিশাহীন জনতা যাবে কোনদিকে!‌

আজ যে বিরোধী, কাল সে শাসক শিবিরে ভিড়ে যাবে না, তার নিশ্চয়তা কোথায়!‌ আবার কোন ইস্যুতে বিরোধিতা করতে হয়, কোন ইস্যুতে চুপ থাকতে হয়, সেই পরিমিতি বোধটাও থাকে না। বিরোধিতা করতে গেলেও লেখাপড়া লাগে, চর্চা লাগে, পরিশ্রম লাগে, বিশ্বাসযোগ্যতা লাগে। অধিকাংশ বিরোধীর মধ্যে সেই প্রাথমিক দিকগুলোই নেই। আর যাই হোক, এই বিরোধীদের ওপরও সেই আস্থা রাখা কঠিন হয়ে দাঁড়ায়।