তারকারা একবার দেখা দিলেই জনতা ধন্য

এই তারকারা কি সত্যিই জনতার সমস্যা বোঝেন?‌ তাঁরা কি সত্যিই সারা বছর তাঁদের পাশে থাকতে পারেন?‌ তাঁরা কি সত্যিই এলাকার ততখানি উন্নয়ন করতে পারেন!‌ কেউ কেউ বিষয়টা আয়ত্ব করে নেন ঠিকই, কিন্তু অধিকাংশক্ষেত্রে ফলাফলটা খুব একটা আশাপ্রদ নয়। তাঁরা মাঝে মাঝে এলাকায় দর্শন দিয়েই ভেবে নেন, তাঁরা অনেককিছু করে ফেলেছেন। তাঁরা দেখা দিয়েই ধন্য করেছেন।