উপেক্ষা করুন, কুকথার স্রোত থেমে যাবে

নির্বাচনী ভাষণ আগেও ছিল। তাতে একে অন্যকে দেখে নেওয়ার হুঙ্কার ছিল। এখন সেই হুঙ্কার এসে পৌঁছে যাচ্ছে আপনার বাড়িতে। টিভিতে সারাদিন সেই প্ররোচনা মূলক ভাষণের ক্লিপিং। এক দৃশ্য, এক সংলাপ সারা দিনে অন্তত তিনশোবার দেখানো হচ্ছে। সেটাকে কাউন্টার করে পাল্লা কোনও কুকথা বলা হলে সেটাকে ঘিরেও দিনভর প্রচার।