ইভিনিং সাফারি:‌ আরও একটি ভুলভাল পরিকল্পনা

ঘটা করে চালু হল টয়ে ট্রেনের ইভিনিং রাইড। কিন্তু কারা এই ট্রেনে উঠবেন?‌ কেনই বা উঠবেন?‌ আরও একটি ভুলভাল পরিকল্পনা। সস্তা চমক আছে, তলিয়ে দেখার মানসিকতা নেই। এই পরিকল্পনার ত্রুটিগুলি কোথায়?‌ লিখেছেন বিরাট ভদ্র।

সেফ ড্রাইভ!‌ ওই হোর্ডিং খুলে ফেলুন

একদিকে ঢালাও মদ্যপানে উৎসাহ দেওয়া। আর অন্যদিকে হোর্ডিংয়ে ছবি টাঙিয়ে বলা হচ্ছে, সেফ ড্রাইভ। এ অনেকটা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান হতে বলার মতোই। অনেক হয়েছে, এবার এই ভন্ডামি বন্ধ হওয়া দরকার। যদি মদের দোকান বাড়াতেই হয়, দোহাই সেফ ড্রাইভের হোর্ডিংগুলো খুলে ফেলা হোক। লিখেছেন অজয় কুমার।।

কী হারালেন, নির্মল যদি বুঝতেন!‌

তিনি বোঝেন, কাকে কোন দায়িত্ব দিতে হয়। সবাই জানল, নির্মল মাজি মন্ত্রী হলেন। কিন্তু কেউ ভাবল না স্বাস্থ্য দপ্তর থেকে তাঁর ডাপলাপা কীভাবে ছেঁটে ফেলা হল। কোন দপ্তর পেলেন?‌ শ্রম দপ্তরের হাফমন্ত্রী। যে দপ্তরের তিনি তেমন কিছুই বোঝেন না। মন্ত্রী হতে গিয়ে কী হারালেন, নির্মল যদি বুঝতেন!‌ এভাবেই ব্যাখ্যা করলেন রবি কর।

এই সময়ের নতুন সম্পাদক রূপায়ণ

রাজ্যে চার নতুন মন্ত্রী শপথ নিলেন। একইদিনে নিশব্দে আরও একটি পরিবর্তন। এই সময়–‌এর নতুন সম্পাদক হলেন রূপায়ণ ভট্টাচার্য। কাগজে কোনও ঘোষণা নেই। আলাদা কোনও প্রতিবেদন নেই। প্রিন্টার্স লাইনে খুব ছোট্ট হরফে সম্পাদক হিসেবে দেখা গেল তাঁর নাম।

‌টয় ট্রেনে ইভিনিং সাফারি

শিলিগুড়ি জংশন থেকে রংটং। এটাই রাখা হয়েছে ইভিনিং সাফারির রুট। পরে, পর্যটকদের মধ্যে ভাল সাড়া পেলে এটিকে তিনধারিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর তিনটে নাগাদ। রংটংয়ে পৌঁছে কিছুক্ষণ বিরতি। তারপর সেখান থেকে যখন ট্রেনটি শিলিগুড়ির উদ্দেশে ফিরে আসবে, তখন সন্ধে নেমে যাবে।

রথ নিয়ে অহেতুক জটিলতা

পাঁচ রাজ্যে বিপর্যয়ের পর এমনিতেই কিছুটা কোনঠাসা বিজেপি। রথযাত্রা করলেও তা নিয়ে বিশেষ উন্মাদনা হত না। দিল্লির নেতারাও আসতেন বলে মনে হয় না। এলেও বুড়ি ছোঁয়ার মতো এসেও পালিয়ে যেতেন। সেখানে সেই রথযাত্রাকে অক্সিজেন দেওয়ার কাজ করছে রাজ্য সরকার। যেটা চুপচাপ হয়ে যেতে পারত, তাকে অকারণে হাইপ তৈরি করছে রাজ্য।

যুদ্ধের হাওয়া তোলা ছাড়া উপায় নেই

যত দিন যাবে, বিজেপির জনপ্রিয়তার গ্রাফটা ততই নেমে আসবে। তিন রাজ্যের এই পরাজয় অন্যান্য রাজ্যেও বিরোধীদের পালে হাওয়া তুলবে। সব ব্যর্থতাকে আড়াল করতে তখন হয়ত সার্জিকাল স্ট্রাইক বা যুদ্ধকেই ঢাল বানাতে হবে। আলোচনার সুরকে ঘুরিয়ে দেওয়ার এছাড়া কোনও রাস্তা নেই। লিখেছেন ধীমান সাহা।

এই রায় তৃণমূলের কাছে যেন অশনি সংকেত

তিন বড় রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। জাতীয় ক্ষেত্রে বিজেপি যেমন কোণঠাসা হচ্ছে, ঠিক তেমনি এই ফল তৃণমূলের কাছেও অশনি সংকেত। কারণ, জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্ব অনেকটাই কমে গেল। ঠিক তেমনি এই রাজ্যেও তৃণমূলের কাছে অশনি সংকেত। বিশ্লেষণ করলেন রক্তিম মিত্র।

প্রশাসনিক বৈঠকে এমন জোড়া গোল তিনি কবে খেয়েছেন!‌

প্রশাসনিক সভা মানে তিনিই বলে যাবেন। যাকে খুশি ধমকাবেন, চমকাবেন। সব যেন একতরফা এক চিত্রনাট্য। কিন্তু অন্যরকম ছবি পূর্ব মেদিনীপুরে। সেখানে জোড়া গোল খেয়ে গেলেন মুখ্যমন্ত্রী। লিখেছেন রজত সেনগুপ্ত।।

সম্পাদক বদল, লাইনও বদলের পথে যুগশঙ্খ

সম্পাদক বদল হয়েছে দৈনিক যুগশঙ্খ–‌তে। সেইসঙ্গে একটু একটু করে বদলে যাচ্ছে সম্পাদকীয় নীতি। গেরুয়ার গন্ধ মুছে নীল সাদা হওয়ার মুখে। রাজ্যের মিডিয়ায় বিরোধী মতের যেটুকু পরিসর ছিল, তা আরও ফিকে হয়ে এল। আরও একটি তাঁবেদার মিডিয়ার সংখ্যা বাড়ল। মিডিয়া সমাচার বিভাগে লিখেছেন রাহুল বসু।