মমতার সফরসঙ্গী এটা সুমনের কোনও পরিচয় নয়। এটা অনেকটা ভারতের হয়ে টেস্ট খেলার পর ত্রিপুরার হয়ে রনজি খেলার মতো। সুমনকে যাঁরা আক্রমণ করে চলেছেন, তাঁদের অধিকাংশই তাঁর লেখা পড়েননি। তাই যে যা পারছেন, বলে যাচ্ছেন। লিখেছেন সরল বিশ্বাস।।
ঘটা করে চালু হল টয়ে ট্রেনের ইভিনিং রাইড। কিন্তু কারা এই ট্রেনে উঠবেন? কেনই বা উঠবেন? আরও একটি ভুলভাল পরিকল্পনা। সস্তা চমক আছে, তলিয়ে দেখার মানসিকতা নেই। এই পরিকল্পনার ত্রুটিগুলি কোথায়? লিখেছেন বিরাট ভদ্র।
একদিকে ঢালাও মদ্যপানে উৎসাহ দেওয়া। আর অন্যদিকে হোর্ডিংয়ে ছবি টাঙিয়ে বলা হচ্ছে, সেফ ড্রাইভ। এ অনেকটা চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান হতে বলার মতোই। অনেক হয়েছে, এবার এই ভন্ডামি বন্ধ হওয়া দরকার। যদি মদের দোকান বাড়াতেই হয়, দোহাই সেফ ড্রাইভের হোর্ডিংগুলো খুলে ফেলা হোক। লিখেছেন অজয় কুমার।।