বেঙ্গল টাইমস প্রতিবেদন: ছুটির দিনে ঘরে বসেই আপনার কাকাবাবু দর্শন হয়ে যাবে। রবিবার একসঙ্গে দুটি কাকাবাবু–র ছবি দেখার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ এনে দিচ্ছে জলসা মুভিজ।
সকাল আটটায় দেখতে পাবেন মিশর রহস্য। সাড়ে দশটায় ইয়েতি অভিযান। দুটি ছবিতেই কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিৎ। দুটি ছবিরই পরিচালক সৃজিত মুখার্জি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী নিয়ে তাঁর মৃত্যুর পর ছবি তৈরি করেছিলেন সৃজিত। দুটি ছবিই মোটামুটি চলেছিল।
তবে মূলত শরহকেন্দ্রিক মাল্টিপ্লেক্সেই ছবিগুলি চলেছিল। ফলে, মফসসলের দর্শকরা ইচ্ছে থাকলেও অনেকে এই ছবি দেখতে পারেননি। তাঁদের জন্য এই ছবি দেখার সুযোগ এনে দিয়েছে জলসা মুভিজ। যদিও ছবি দুটি আগেও দেখানো হয়েছে। ফের আরও একবার সুযোগ। যাঁরা হলে গিয়ে দেখার সময় বা সুযোগ পাননি, তাঁরা ঘরে বসেই দেখে নিতে পারেন।
তবে, বিজ্ঞাপনের একটু উৎপাত সহ্য করতে হবে, এই যা।

রবিবার আপনার সামনে আরও দুটি সুযোগ। চাঁদের পাহাড় ও আমাজন অভিযান। এই দুটি ছবিও দেখানো হবে জলসা মুভিজে। একটি দুপুর আড়াইটেয়। অন্যটি সন্ধে ছটায়। একসঙ্গে প্রসেনজিৎ ও দেবের জোড়া ছবি। ছুটির দিনটা বাড়িতে কাটাতে চাইলে খুব একটা মন্দ কাটবে না।
(বেঙ্গল টাইমসে বিভিন্ন টিভির অনুষ্ঠান, নাটকও উপযুক্ত গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। আগামীদিনে আরও বেশি কে তুলে ধরা হবে। কখনও কখনও সকালের কাগজে ছোট করে এর উল্লেখ থাকে। অনেকের নজর এড়িয়ে যায়। বেঙ্গল টাইমসও গুরুত্ব দিয়েই ভাল ছবির কথা, নাটকের কথা তুলে ধরবে। সম্ভব হলে আগের দিন। যেন আগাম প্রস্তুতি নিতে পারেন)।
