এত থ্রিলারের ভিড়, একেনবাবুকে রেহাই দিন
এই ছবির সবচেয়ে বড় সম্পদ অনির্বাণ চক্রবর্তী। একেনবাবু আর অনির্বাণকে আলাদা করে ভাবা এখন প্রায় অসম্ভব। দু’জন যেন একে অন্যের পরিপূরক। অনির্বাণ চরিত্রটিকে এমনভাবে আত্মস্থ করেছেন যে তাঁর সামান্য চোখের চাহনি কিংবা কথার ফাঁকে ফাঁকে তৈরি হওয়া হাসিটুকুও দর্শককে আনন্দ দেয়।
