আমাদের দেশে বা আমাদের রাজ্যে কোনও আন্দোলন শুরু হয় ঠিকই, কিন্তু দ্রুত তা কোনও না কোনও রাজনৈতিক দল হাইজ্যাক করে নেয়। কদিন যেতে না যেতেই রাজনীতির লোকেরা এসে পড়েন। তাঁদের কথাতেই আন্দোলন পরিচালিত হয়। কিন্তু এক্ষেত্রে তেমনটা হচ্ছে না। এঁরা যথেষ্ট বিচক্ষণ। নিজেরাই নিজেদের চালিকাশক্তি। কারও কথায় ওঠা–বসা করার বান্দা অন্তত এঁরা নন।
দেখতে দেখতে দশ বছর হয়ে গেল। এই নিয়ে টানা দশ বছর পুজোয় আত্মপ্রকাশ করল বেঙ্গল টাইমস। চাইলে হয়তো আগেই বের করা যেত। কিন্তু এই বিলম্ব কিছুটা ইচ্ছাকৃত। পুজোর গন্ধ গায়ে মেখেই ডালা মেলে দিল বেঙ্গল টাইমস।
গত পাঁচ বছরে ই–ম্যাগাজিন ও ই–বুক মিলিয়ে সংখ্যাটা নিশ্চিতভাবেই একশো ছাপিয়ে গেছে। সবগুলো যে দারুণ সাড়া ফেলেছে, এমন নয়। তবে, এইসব লেখাই যখন সোশ্যাল সাইটে হুবহু ঘুরে বেড়াতে দেখি, তখন মনে হয়, লেখাগুলো হারিয়ে যায়নি।
অন্তরা চৌধুরি অনেকবারই তো বাঁকুড়া গেছেন। কিন্তু গুইরাম পালের ঘুগনি খেয়েছেন কি? বা ধরুন পঞ্চুর চপ? মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে সতীশ নন্দীর বোঁদে খেয়েছেন কখনও? রাণীগঞ্জ মোড়ের সুবিখ্যাত...
নিঃশব্দে আরও একটা দোসরা অক্টোবর পেরিয়ে গেল। এবার ছিল শতবর্ষ। কিন্তু বাঙালির কোনও হেলদোল নেই। যথারীতি, এবারও নিঃশব্দেই পেরিয়ে গেল। কেন আমরা আত্মবিস্মৃত জাতি, আরও একবার বোঝা গেল। ছুটির দিনে আমরা দিনভর সোশ্যাল মিডিয়ায় মেতে রইলাম। কিন্তু সেই স্মার্টফোনেই তো চাইলে তাঁর একটা সিনেমা দেখা যেত। ফোনে ঘাড় গুঁড়ে থাকা বাঙালিকে বিরক্ত করবেন না। আমরা একদিকে মেতে রইলাম পুজো উদ্বোধনে, অন্যদিকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ এর আন্দোলনে। বেচারা তপন সিনহা। শতবর্ষে পুজোও পেলেন না, জাস্টিসও পেলেন না।
সেই জরুরি অবস্থার পঞ্চাশ বছর। বড় অদ্ভুত একটা ঘটনা ঘটল আমাদের কলকাতায়। আরজি কর কাণ্ডের পর আন্দোলনরত পড়ুয়ারা গেলেন লালবাজার। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তাঁকে উপহার দিলেন প্রতীকী শিরদাঁড়া। সেইসঙ্গে তাঁদের দাবিসনদে ছিল, পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। দিল্লির হাসপাতালে তখন অচৈতন্য অবস্থায় সীতারাম ইয়েচুরি। কোথায় যেন মিলে গেল জেএনইউ ও আরজি কর। কোথায় যেন মিলে গেলেন সেদিনের তরুণ সীতারাম আর আজকের প্রতিবাদী ছাত্ররা। ইতিহাস এভাবেই ফিরে ফিরে আসে। লড়াইয়ের ব্যাটন এভাবেই এক হাত থেকে অন্য হাতে পৌঁছে যায়।
জ্যোতি বসু, পবন চামলিং এর পাশআপাশি তিনিও দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। ওড়িশার মানুষের জন্য এত কিছু করার পরও মানুষ তাঁকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিলেন। ওড়িয়া ভাষা না জেনেও ওড়িয়াদের হৃদয়ে তিনি থেকে যাবেন বহুদিন।
শারদ যাপন অন্তরা চৌধুরি (ভাগলপুর থেকে) সবাই বলে পুজো আসছে আসছেই ভাল। পুজো এসে গেলে কোথা দিয়ে যে তিন চার দিন কেটে যায় বোঝাই যায় না। বোঝার আগেই পুজো শেষ...
আর কখনই তিনি মহালয়া রেকর্ড করেননি। পরের বছর, অর্থাৎ ১৯৭৭ থেকে আবার সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরই শুনে আসছে বাঙালি। উত্তম কুমারের জীবনে নিঃসন্দেহে এটা একটা ব্যর্থ চেষ্টা। অনেকেই বলেছেন, এটা ততটা খারাপও হয়নি। আসলে, বাঙালির কান বীরেন্দ্রকৃষ্ণর চণ্ডীপাঠ শুনতেই অভ্যস্থ ছিল। তাই নতুন এই মহালয়াকে তারা গ্রহণ করতে পারেনি।
আর বিকেল পাঁচটার বাংলা ছবি মানে, মাঝখানে থাকবে বাংলা সংবাদ। কবে কে খবর পড়বেন, আগে থেকে বাজি ধরাও চলত। আজ কে আসবেন? তরুণ চক্রবতী নাকি কমলিকা ভট্টাচার্য? দেবরাজ রায় নাকি ছন্দা সেন? দেবাশিস বসু নাকি ইন্দ্রাণী ভট্টাচার্য?