আর বিকেল পাঁচটার বাংলা ছবি মানে, মাঝখানে থাকবে বাংলা সংবাদ। কবে কে খবর পড়বেন, আগে থেকে বাজি ধরাও চলত। আজ কে আসবেন? তরুণ চক্রবতী নাকি কমলিকা ভট্টাচার্য? দেবরাজ রায় নাকি ছন্দা সেন? দেবাশিস বসু নাকি ইন্দ্রাণী ভট্টাচার্য?
আচ্ছা, একসঙ্গে এত ছবি আনার হুড়োহুড়ি কেন? এতে কার লাভ হচ্ছে? ধরা যাক কেউ টেক্কা আর বহুরূপী দুটোই দেখতে চান। অন্য সময় হলে হয়তো দুটোই দেখতেন। কিন্তু পুজোর আবহে সব কাজ ফেলে তিনি কি সিনেমা দেখে বেড়াবেন! ফলে, যা হয়! একটা দেখা হয়, অন্যগুলো না দেখাই থেকে যায়। আবার পুজো পেরোলেই হল থেকে ছবিগুলো সরে যায়। তখন আর ইচ্ছে থাকলেও দেখার উপায় থাকে না। কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, সেই অপেক্ষায় থাকতে হয়।