পুরীর স্বর্গদ্বার ভালো লাগে না, এমন মানুষ আছে কি না সন্দেহ। এইরকম আনন্দধাম বিশ্বে বোধহয় আর দুটি নেই। সি বিচের ওপর বসে থাকতে থাকতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না। সন্ধ্যেবেলার কী অদ্ভুত মায়াবি পরিবেশ। ঠান্ডা ঠান্ডা বাতাস। একের পর এক সমুদ্রের ঢেউ আসছে আবার মিলিয়ে যাচ্ছে। অবিরাম।
অথচ, এমন অপদার্থতার পরেও এই কর্তারা টিভির সামনে দাঁত কেলিয়ে বাইট দেন। সমর্থকদের উন্মাদনা দেখে আপ্লুত হওয়ার নাটক করেন। পরেরদিন কাগজে নিজেদের বিবৃতি দেখে তৃপ্তির ঢেঁকুর তোলেন।
কপিশপও বলতে পারেন। আবার আর্ট গ্যালারিও বলতে পারেন। ইচ্ছে হলে, লাইব্রেরিও ভাবতে পারেন। আসলে, এক ছাদের তলায় অনেককিছু।
রক্তিম মিত্র সুদূর মার্কিন মুলুক থেকে তিনি বার্তা দিলেন। এক লম্বা টুইট। যার মোদ্দা কথা ইডি–র অফিসাররা অযোগ্য। হ্যাঁ, এতদিনে একটা খাঁটি কথা বলেছেন। সত্যিই অযোগ্য। তাই তিনি এখনও...
একটি সংস্থা ক্লাবকে টাকা দেবে, কিন্তু তাদের কোনও অধিকার থাকবে না। সদস্য–সমর্থকরা মোটামুটি এমনটা ধরেই নিই। কোনও স্পনসর এলেও তাকে যতক্ষণ না তাড়াতে পারছি, আমাদের যেন শান্তি নেই। এই কারণেই ময়দানের অনেক ছোটখাটো ক্লাবে স্পনসর এলেও আমরা তাঁদের ধরে রাখতে পারি না।
ইস্টবেঙ্গল কর্তাদের ধন্যবাদ। তাঁরা একটি দারুণ সিদ্ধান্ত নিলেন। রতন টাটাকে ‘ভারত গৌরব’ স্বীকৃতি দিলেন।
হয়ত দেখা গেল, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নিল। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ব্যাটিং পর্ব শেষ হল। এবার ফিল্ডিংয়ে নামতে হবে। তখন হয়ত ক্যামেরায় দেখা গেল দুই দলের ড্রেসিংরুমের ছবি। হয়ত দেখা গেল, দুই দলের ক্রিকেটাররা দ্বিতীয় দফায় মাঠে নামার আগে ব্রাস করছেন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, সেইদিন হয়ত দূরে নেই।
কী আশায় বাঁধি খেলাঘর। আসলে শ্যামল মিত্রর গান। কীভাবে কিশোর কুমারের গান হয়ে গেল? দেয়া নেয়া ছবিতে শ্যামল মিত্র কেনই বা প্রোডিউসার হয়েছিলেন? এমন অনেক অজানা কথা সৈকত মিত্রর স্মৃতিচারণে।
কুণাল দাশগুপ্ত এমনকী হেমন্ত মুখোপাধ্যায়ের গানে ঠোঁট মেলাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি কিশোরকুমার। এ বড় অবাক করা ঘটনা। ছ'য়ের দশকের মাঝামাঝি সময়ে মুক্তি পায় বাংলা ছবি ‘দুষ্টু প্রজাপতি।’ ছবিতে কিশোরকুমারের একাধিক...
সত্যজিৎ চাইছিলেন নতুন এক কণ্ঠ, যা শান্তিনিকেতনী সংস্কৃতি থেকে অনেক দূরের। তাই ডাক পড়ল কিশোরের। বাকিটা ইতিহাস। আমি চিনি গো চিনি এত জনপ্রিয়তা পেত কিশোর না গাইলে! লিখেছেন কুণাল দাশগপুপ্ত।
আগস্টের শুরুতেই বেঙ্গল টাইমসের নতুন ই ম্যাগাজিন। আগস্টের শুরু মানেই কিশোর কুমারের জন্মদিন। তাঁর স্মরণে রয়েছে বেশ কিছু লেখা। সেইসঙ্গে রাজনীতি, সাহিত্য, খেলা, ভ্রমণও আছে। পুরো ম্যাগাজিনটি পিডিএফে আপলোড করা...