বাড়ির ড্রয়িংরুম থেকে রবি ঠাকুরের গানকে এনেছিলেন পুজো প্যান্ডেলে

শুরুতে অনেকেই নাক সিঁটকেছিলেন। কিন্তু সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের গানে খালি গলার কিশোরকে ব্যবহার করার সাহস দেখিয়েছিলেন। আটের দশকে এল বেসিক অ্যালবাম। রবি ঠাকুরের গান বাড়ির ড্রয়িংরুম থেকে দুর্গাপুজোর মণ্ডপে নিয়ে গিয়েছিলেন কিশোর কুমার। তাঁর কণ্ঠেই ‘‌অরাবীন্দ্রিক’‌দের কাছে অমরত্ব পেয়েছে রবীন্দ্রসঙ্গীত। জন্মদিনে কিশোর কুমারকে শ্রদ্ধাঞ্জলি জানালন কুণাল দাশগুপ্ত।

সেই ঠিকানা লেখা স্বপ্নের পাস

আমি ছিলাম মোহনবাগান সমর্থক। আজও তাই আছি। কিন্তু মোহনবাগানকে ভালবাসি বলে ইস্টবেঙ্গলের কাউকে ভালবাসা যাবে না, এমন কট্টর সমর্থক অবশ্য ছিলাম না। তাই সুরজিৎ সেনগুপ্তর কোনও দুরন্ত ড্রিবলিং বা গৌতম সরকারের স্ন্যাচিংয়ের কথা শুনেও উল্লসিত হতাম। এমনকী মোহনবাগান সমর্থক হলেও ইস্টবেঙ্গলের খেলার ধারাবিবরণীও মন দিয়ে শুনতাম। মনে হত, ইস, এই লোকটা যদি আমাদের ক্লাবের জার্সিতে খেলত, কী ভালই না হত!‌