লতার যে গান শুনে কেঁদে ফেলেছিলেন নেহরু
অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ন্যাশনাল স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ। লতার মর্মস্পর্শী গলায় যেন নতুন করে প্রাণ পেল গানটা। প্রধানমন্ত্রীর চোখ দিয়ে তখন নীরবে গড়িয়ে পড়ছে অশ্রু। কান্না চেপে রাখতে পারছেন না শহিদ পরিবারের লোকেরাও। নেহরু বলেছিলেন, এই গান শোনার পর যদি কারও চোখে জল না আসে, তাহলে সে ভারতীয়ই নয়।
