হৃদয় মুচড়ে দেওয়া সেই ভাইফোঁটা

প্রাথমিক ধাক্কাটা সামলে গুটি গুটি পায়ে ফাঁসিরমঞ্চে উঠলাম.. থুড়ি বসলাম। অনু কপালে ফোঁটা দিয়ে মুখে পেল্লাই সাইজের একটা সন্দেশ গুঁজে দিল। মুখে জোর করে একটু হাসি এনে দাঁত ক্যালানে বাঞ্ছারামের মতো মিন মিন করে বললাম… কিন্তু ভাইফোঁটা কাল না? অনু একগাল হেসে বলল … না গো পল্টুদা … আমাদের তো প্রতিপদে ভাইফোঁটা।

তিনটি রবিবার ও ভারতীয় ক্রিকেটের তিন স্বপ্নভঙ্গ

পরপর তিন রবিবার। যেন বিপর্যয়ের তিন বার্তা। প্রথম রবিবার পাকিস্তানের কাছে হার। দ্বিতীয় রবিবার হার নিউজিল্যান্ডের কাছে। আর তৃতীয় রবিবার বিদায়ের চূড়ান্ত সিলমোহর। তিনটি রবিবার যেন বিপর্যয়ের তিন চিত্রনাট্য লিখে দিয়ে গেল।

মুনমুনের সঙ্গে দিব্যি নেমে পড়লেন সুইমিংপুলে

অগ্নিদেব কথাটা পাড়লেন সুব্রতর কাছে। সুব্রত বললেন, আমার কোনও আপত্তি নেই। কিন্তু তার জন্য রাজীব গান্ধীর পার্মিশন লাগবে। তাঁকে জিজ্ঞেস না করে করতে পারব না। বর্ণময় সুব্রতকে বেশ পছন্দই করতেন প্রধানমন্ত্রী। এর কারণও ছিল। ইন্দিরা গান্ধীর বিপর্যয়ে এই বঙ্গের অনেকে তাঁর সঙ্গত্যাগ করলেও সুব্রত কিন্তু ইন্দিরার সঙ্গেই ছিলেন। এটা জানতেন বলেই রাজীবও বেশ দুর্বল ছিলেন বাংলার এই তরুণ তুর্কি নেতার প্রতি। ফলে, অনুমতি পেতে সমস্যা হল না। 

স্কুল ম্যাগাজিন ও না দেওয়া সেই লেখা

স্মৃতিটুকু থাক। পাঠকের মুক্তমঞ্চ। এখানে পাঠক নির্দ্বিধায় নিজের ফেলে আসা জীবনের টুকরো টুকরো ঘটনা তুলে ধরতে পারেন। স্কুল ম্যাগাজিনকে ঘিরে অনেকদিনের পুরনো একটি ঘটনা। তুলে ধরলেন সজল চক্রবর্তী।।

সু্ব্রতর জন্যও কিনা ডাক্তার পাওয়া যায়নি!‌

সন্ধেবেলায় অনেক ডাকাডাকির পরেও উডবার্ন ওয়ার্ডে কোনও ডাক্তার পাওয়া যায়নি। সুব্রত মুখার্জি যখন ছটপট করছেন, তখন বারবার ডাক্তারদের খোঁজ করা হয়েছে। কিন্তু কাউকেই পাওয়া যায়নি। শেষবেলায় কয়েকজন জুনিয়র ডাক্তার নাকি আসেন। বুকে পাম্প করেন। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অর্থাৎ, মন্ত্রীর মৃত্যু হয়েছে।

প্রিয়র খোঁজে সোজা হাওড়া স্টেশন

বেচারা প্রিয়। হাতে নাতে ধরা পড়ে গেলেন। কী আর করবেন। এটা–‌সেটা বলে প্রসঙ্গ ঘোরাতে চাইলেন। আর মানে মানে টাকা দিয়ে সুব্রতকে বিদেয় করলেন।

এত মাথা থাকলে গুলিয়ে যাওয়াই স্বাভাবিক

আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়!‌ বৃথা আশা মরিতে মরিতেও মরে না। হায় রে, এখন কিনা তাকিয়ে থাকতে হচ্ছে আফগানিস্তানের দিকে!‌

প্রেমের জায়গা নেই! আগে প্রেমিকা খুঁজতে বলেছিলেন সুব্রত

উদ্যোক্তারা বেশ অস্বস্তিতে। মেয়রকে এমন বেআক্কেলে প্রশ্ন কেউ করতে পারেন, তাঁরা ভাবতেও পারেননি। তাঁরা তখন কী করবেন, বুঝে উঠতে পারছেন না। পাছে মেয়র রেগে যান।

বেঙ্গল টাইমস। দীপাবলি সংখ্যা ২০২১

পুজো সংখ্যার পর এবার দীপাবলি সংখ্যা।৫০ পাতার পূর্ণাঙ্গ ই–‌ম্যাগাজিন। রাজনীতি, সাহিত্য, বিনোদন, খেলা, ভ্রমণ, স্পেশাল ফিচার। সঙ্গে নানা আকর্ষণীয় বিভাগ।পিডিএফে যেমন আপলোড করা আছে। তেমনই দেওয়া হল ওয়েব লিঙ্ক। সেখানে ক্লিক করলেও পড়তে পারবেন।

ছেলেবেলার চকোলেট বোম আর সেই রূপকথার ‘‌বুড়িমা’‌

আমাদের অনেকের ছোটবেলার সঙ্গে জড়িয়ে থাকা নাম- বুড়িমার চকলেট বোম। কে ছিলেন এই ‘বুড়িমা’। কীভাবে গড়ে উঠল তাঁর বিশাল সাম্রাজ্য? লড়াকু সেই বুড়িমার জীবনের নানা ঘাত-প্রতিঘাত তুলে ধরলেন সংহিতা বারুই।