স্মৃতি হারিয়েছিলেন সমরেশ, আমরা খোঁজও রাখিনি
একদিন–দুদিন নয়। প্রায় দু’বছর এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে এপার বাংলার এই জনপ্রিয় লেখককে। আমরা কোনও খোঁজও রাখিনি! এত এত লোক লেখকের ঘনিষ্ঠ বলে দাবি করেন। পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন। তাঁদের কজন জানতেন? কজন খোঁজ রেখেছিলেন?
