সিবিআই তদন্ত শুনে উল্লসিত হওয়ার কোনও কারণ নেই। সিবিআই তার বিশ্বাসযোগ্যতাকে এমন স্তরে নামিয়ে এনেছে, তাদের ওপর ভরসা করা সত্যিই বড় কঠিন। সুশান্তের ক্ষেত্রেও তদন্তের নামে বছরের পর বছর ঝুলিয়ে রাখা নয়। একমাসের মধ্যে সমাধান করতে পারলে করুক। নইলে হাত তুলে জানিয়ে দিক, পারছি না। লিখেছেন সরল বিশ্বাস।
এমন ন্যক্কারজনক কাণ্ডের পরও প্রশাসন ওই দুর্বৃত্তদের পাশে দাঁড়াতে পারে! এর পরেও মুখ্যমন্ত্রী কিনা দুর্বৃত্তদরে হয়েই ব্যাটিং করলেন! বোঝাই যাচ্ছে, এত সাহস তারা পায় কোথা থেকে। সত্যিই, অনুপ্রেরণা বড় ভয়ঙ্কর জিনিস।লিখেছেন রক্তিম মিত্র।
আনন্দমেলার পর এবার আনন্দবাজারের পুজো সংখ্যাও বেরিয়ে গেল।রয়েছে পাঁচটি উপন্যাস। অন্যতম আকর্ষণ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর। করোনা আবহে অনেকেই গৃহবন্দি। অনেকের সামনেই অখণ্ড অবসর। এবারের পুজো সংখ্যা কতটা সাড়া ফেলে, সেটাই দেখার।
করোনা আবহে শুধু সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজারই যথেষ্ট নয়। রোগ প্রতিরোধের শক্তি বাড়াতে পারে, এমন খাদ্যাভ্যাসও জরুরি। কোন খাদ্য উপাদান কোন ধরনের খাবারে পাওয়া যায়, তা কী কাজে লাগে, সে ব্যাপারে আলোকপাত করলেন বিশিষ্ট চিকিৎসক ডা: শতরূপা চট্টোপাধ্যায়।