‌রামায়ণের হাত ধরে ফিরে আসুক সেই হারানো কৈশোর

আমাদের কৈশোর তখন অমিতাভ–‌মিঠুনে বিভক্ত। স্পষ্ট এক মেরুকরণ। তার মাঝে সবাইকে একছাতার তলায় এনেছিল সেই রামায়ণ। রবিবার সকাল মানেই রাস্তা ফাঁকা, সবাই তখন টিভির সামনে। কত টুকরো টুকরো স্মৃতি, কত নস্টালজিয়া। আবার যখন টিভির পর্দায় রামায়ণ ফিরে আসছে, তখন তিন দশক আগের স্মৃতি ফিরে এল সজল মুখার্জির লেখায়।