দার্জিলিং মানে কি শুধুই দার্জিলিং?
বাঙালির মন খারাপ। সে দার্জিলিং যেতে পারছে না। যদি গুরুংরা আবার হামলা করে! আরে বাবা, দার্জিলিং মানে কি শুধুই দার্জিলিং? পাহাড়ের আনাচে কানাচে কত অজানা গ্রাম, অজানা ঠিকানা আছে, খোঁজ নিয়েছেন? একটু খোঁজ নিন, ঘুরে আসুন। গুরুংরা যতই বনধ ডাকুক, পাইনের ফাঁক দিয়ে মেঘ ঠিক ভেসে বেড়াবে।
