ডিসেম্বর ধামাকা!‌ পর্বতের মুষিক প্রসব ছাড়া কিছুই হবে না

আসলে, তিনি জানেন, সিবিআই সত্যিই তাঁর কিছুই করতে পারবে না। পারলে অনেক আগেই পারত। সত্যিই যদি সিবিআই সক্রিয় হত, তাহলে দিনের পর দিন এই জাতীয় কর্মকাণ্ড চলতে পারত না। সেই বছর তিন আগে এয়ারপোর্টে কী যেন একটা ঘটেছিল। তারপর কাস্টমস সেই যে শীতঘুম দিয়েছে, এখনও সেই শীতঘুম কাটেনি।

হীনমন্যতা ঝেড়ে এশিয়ার জন্য গর্ব করতে শিখুন

আমরাও নিজেদের সাফল্যকে ঠিকমতো হজম করতে পারি না। আমরাও ওদের সুরে সুর মিলিয়ে ফ্লক, অঘটন এসবই বলে থাকি। একবারও ভেবে দেখি না জাপান বা কোরিয়ার ফুটবলারদের দুরন্ত লড়াইয়ের কথা। এবার বোধ হয় আমাদের সেই হীমন্যতা ঝেড়ে ফেলার সময় এসেছে। আসুন, এশিয়ার এই সাফল্যে আমরাও গর্ব করতে শিখি।

মেসিদের নতুন দৌড় হয়ত শুরু হয়ে গেল

ছোট দলগুলো গ্রুপ লিগে একে–‌তাকে হারিয়ে দিয়ে বা আটকে দিয়ে চমক দেয়। কিন্তু লম্বা রেসে পিছিয়ে পড়ে। পরের দিকের চাপটা আর সামলাতে পারে না। বড় দলের ক্ষেত্রে আবার ছবিটা অন্যরকম। তারা প্রথম দিকে হোঁচট খায়। ধুলো ঝেড়ে ঠিক উঠে দাঁড়ায়। আবার নতুন উদ্যম নিয়ে ছুটতে থাকে। আর্জেন্টিনার সেই নতুন দৌড় হয়ত শুরু হয়ে গেল।

পরমাঃ সময়ের থেকে এগিয়ে থাকা ছবি

অপর্ণা সেন বললেই মনে হয় সুন্দরী এক নায়িকা। কিন্তু পরিচালক অপর্ণা ? সেইদিকেই আলো ফেলা হল এই প্রতিবেদনে। বিশেষভাবে উঠে এল পরমা-র কথা। যা সময়ের থেকে অনেক এগিয়ে থাকা ছবি। এই সুরই উঠে এল স্নেহা বিশ্বাসের লেখায়।

কে বলল, কাতারের গ্যালারিতে মারাদোনা নেই!‌

মৃত্যুর দু’‌বছর ঘুরে দাঁড়াতে তুলে আনা হচ্ছে তাঁরই উদাহরণ। এখনও তিনি জীবন্ত। এখনও সেই তিনিই প্রেরণা। কে বলল, কাতারের গ্যালারিতে তিনি নেই!‌ সেই কবে রবি ঠাকুর লিখে গেছেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।

মারাদোনার সঙ্গে আমরাও যে কেঁদেছিলাম!‌

ফাইনালের সেই রাতটার কথা কখনই ভুলব না। একেবারে শেষপর্বে এসে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হল। এডগার্ডো কোদেসাল লোকটাকে পেলে কী করতাম, কে জানে!‌ সেনসিনি, ভয়লার, ব্রেহমে নামগুলো এখনও ভুলতে পারি না। ভুলতে পারি না মারাদোনার সেই কান্না। সুদূর এই বাংলায় বসে আমরাও যে সেদিন কেঁদেছিলাম!‌

সংসারে সন্ন্যাসী লোকটা

আপনভোলা এক কবি। সংসারে থেকেও যিনি সন্ন্যাসী। ‘অবনী বাড়ি আছো’, বা ‘যেতে পারি কিন্তু কেন যাব’ আজ যেন প্রবাদের চেহারায়। মুখে মুখে ফেরে, মনে মনেও ফেরে। কবি শক্তি চট্টোপাধ্যায়কে বেঙ্গল টাইমসের শ্রদ্ধার্ঘ্য। তাঁর জন্মদিনে, তাঁকে নিয়ে বিশেষ লেখা। লিখলেন শোভন চন্দ।।

সফিকুলদের পাশে বসার যোগ্যতা আছে এই পুলিশকর্তাদের!

জেরার ভিডিও যদি সামনে আসে, এই পুলিশ সমাজে মুখ দেখাতে পারবে তো? যদি সত্যিই ক্ষমতা থাকে, এই জেরার ভিডিও সামনে আনা হোক। তারপর এই পুলিশ কর্মীরা নিজের নিজের বাড়ি ফিরে যান। নিজের স্ত্রী বা সন্তানের দিকে তাকান। দেখবেন, তাঁদের চোখেও  একরাশ ঘৃণা জমে আছে।

নিজের ফোকাস নিজেই নষ্ট করলেন রোনাল্ডো

পেশাদারি জগতে একটা কথা খুব চালু আছে— সুইচ অন, সুইচ অফ। অর্থাৎ, যখন তুমি একটা কাজ করছ, তখন অন্যগুলো ভুলে যাও। ফুটবলের ক্ষেত্রেও কথাটা ভয়ঙ্করভাবে খাটে, যখন দেশের হয়ে খেলছ, তখন দেশের হয়েই ভাবো। তখন ক্লাবের জটিলতার কথা ভাবতে যেও না। কিন্তু রোনাল্ডো সেই ক্লাবের বিতর্ককেই টেনে আনলেন। তাও আবার বিশ্বকাপের ঠিক দোরগোড়ায়।

নিঃশব্দে ময়দান থেকে ট্রাম ভ্যানিস!‌

এই গতির দুনিয়ায় সারা শহরজুড়ে ট্রাম চালানো হয়ত সম্ভব নয়। তাই অনেক ব্যস্ত রাস্তায় স্বাভাবিক নিয়মেই ট্রাম উঠে যাবে। কিন্তু খিদিরপুর যাওয়ার রাস্তা তো বিরাট ব্যস্ত রাস্তা নয়। তাহলে, এই রাস্তায় ট্রাম ছুটতে বাধা কোথায়?‌ তাছাড়া, ট্রাম লাইনের অনেকটাই মূল রাস্তার বাইরে। ফলে, যানজট তৈরি হওয়ার বা রাস্তা খারাপ হওয়ার তেমন আশঙ্কাও নেই। অন্তত এই রাস্তায় কি ট্রামকে বাঁচিয়ে রাখা যেত না?‌