আসল ধর্ষণকারীদের চিনতে শিখুন
এই ধর্ষণকারীদের অপরাধ অন্তত এঁদের থেকে কম। তাই ধর্ষণকারীর বিচার পরে চাইবেন। সাংবিধানিক পদে বসে যাঁরা রোজ আইন ও সংবিধানকে ধর্ষণ করছেন, আগে তাঁদের চিনতে শিখুন।
এই ধর্ষণকারীদের অপরাধ অন্তত এঁদের থেকে কম। তাই ধর্ষণকারীর বিচার পরে চাইবেন। সাংবিধানিক পদে বসে যাঁরা রোজ আইন ও সংবিধানকে ধর্ষণ করছেন, আগে তাঁদের চিনতে শিখুন।
আপনি আপনার পরিচিত মহলে সমীক্ষা করুন। তাহলেই বুঝতে পারবেন। খোঁজ নিয়ে দেখুন তো, আপনার কজন পরিচিত লোকের বাড়িতে পুজো সংখ্যা নেওয়া হয়, তাহলেই বুঝতে পারবেন। আসলে, আমরা টানা দশ পাতা পড়ার মতো ধৈর্য হারিয়ে ফেলেছি। আর এই সহজ সত্যিটা এখনও বুঝে উঠতেই পারিনি।
সহজ কথা, সিবিআই তদন্ত কখন দেওয়া হয়? সেই রাজ্য সরকার নিজেরাই তো তদন্ত করতে পারত। সেই রাজ্য তো কোর্টে বারবার এটাই বলে, ‘হুজুর আমার পুলিশ যথেষ্ট যোগ্য ও সক্ষম। তারা সুন্দরভাবে তদন্ত করছে।’ তারপরেও সিবিআই তদন্ত দেওয়া হয় কেন? ১) সিবিআই এর দক্ষতা অনেক বেশি। ২) পুলিশ অনেক সময় রাজ্য সরকারকে বাঁচাতে চায়। প্রভাবশালী কেউ জড়িয়ে থাকলে তাকে আড়াল করতে চায়।
আমাদের শিক্ষকরাও আমাদের মারতেন। ভালবাসতেন, আমাদের ভাল চাইতেন। তাই তাঁরা মারলেও কখনই তাঁদের শত্রু বলে মনে হয়নি। বরং, যত দিন যাচ্ছে, তত শ্রদ্ধা বেড়েছে। মনে হয়েছে, সেদিন তাঁরা বেত নিয়ে ক্লাসে ঢুকতেই বলেই বোধ হয়, কিছুটা ঠিক পথে চলেছি। আমাদের ছাত্রদের যদি ঠিকপথে চালনা করতে হয়, তাহলে শুধু বুঝিয়ে হবে না। একটু আধটু পিটুনি সত্যিই খুব জরুরি।
তিনি সত্যিই একজন যথার্থ শিক্ষক। যিনি আমাদের শেখালেন, ঢাকঢোল না পিটিয়ে, প্রচার থেকে অনেক দূরে থেকে কীভাবে নিজের কাজ করে যেতে হয়। কিন্তু আমরা এত সহজে শেখার বান্দা নই। তাই নীরজের রুপোর মাহাত্ম্য বোঝার মতো মানসিকতা আমাদের নেই।
মনে রাখবেন, জয় শাহ সম্পূর্ণ নিজের কৃতিত্বে এতদূর উঠে এসেছেন। কোনও বাবা–জ্যাঠার হাত ধরে উঠে আসেননি। তিনি স্বনামধন্য। আপনি নিশ্চয় মনে মনে বিড়বিড় করে বলছেন, জয় শাহর বাবার নাম অমিত শাহ।শুনুন তাহলে। কান খুলে ভাল করে শুনুন। জয় শাহর বাবার নাম যদি অমিত শাহ হয়, তাতে আপনার বাবা কী?
ধরেই নিলাম, পুলিশ এমন গোপন রিপোর্ট মুখ্যমন্ত্রীকে দিয়েছে। মুখ্যমন্ত্রী সেই গোপন রিপোর্ট বেমালুম জনসভায় বলে দিলেন। পদ ও গোপনীয়তার কী শপথ নিয়েছিলেন, মনে আছে? শুধু এই অপরাধেই তাঁর কারাবাস হতে পারে। আসলে, আইন সম্পর্কে সামান্য ধারণা না থাকা লোক যদি প্রশাসনিক প্রধান হয়ে যান, এমনটাই হয়।