ওয়েব সিরিজ আসলে মেগা সিরিয়ালেরই নতুন সংস্করণ

সবকিছুরই নিজস্ব খদ্দের আছে। কেউ খুনখারাপি দেখতেই ভালবাসেন। কেউ ভালবাসেন সারাক্ষণ ঝগড়া দেখতে। কূটকচালি তো দারুণ উপাদেয়। সিরিয়ালে দেখে নিজের সংসারে সেগুলো প্রয়োগ করা। মফস্বলের কত পরিবারে নিত্য অশান্তি সেইসব কূটকচালির প্রয়োগকে ঘিরে। এসব নিয়ে আর্থসামাজিক সমীক্ষা হওয়াটা খুব জরুরি। শুধু কিছু সিরিয়াল জনজীবনকে কতখানি বিষিয়ে দিয়েছে, তার কোনও হিসেব নেই। সেই প্রবণতা এবার কি ওয়েব সিরিজের হাত ধরেও চলে আসছে!‌

এখন পাড়ায় পাড়ায় বিদ্যাসাগর

নন্দ ঘোষের কড়চা। নিছকই একটি মজার কলাম। বিদ্যাসাগরকে অসম্মান করার বা ছোট করার কোনও ইচ্ছেই আমাদের নেই। যাঁরা নিয়মিত পড়েন, তাঁরা জানেন। কিন্তু যাঁরা নতুন পাঠক, তাঁরা এই কলামকে মজা হিসেবেই দেখুন। এই লেখা থেকে যেন কোনও ভুল বার্তা না যায়।

একেকটা জামিন সিবিআই–‌এর গালে একেকটা থাপ্পড়

শিরোনামটা দেখে মনে হতে পারে, নির্ঘাত কোনও তৃণমূলি এই লেখাটা লিখছে। নির্ঘাত বলতে চাইছে, সিবিআই নির্দোষ লোকেদের ধরে হেনস্থা করছে, বাংলার সরকারকে বদনাম করতে চাইছে। লেখাটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে, শুধু শিরোনাম দেখেই কমেন্ট বক্স গালমন্দে ভরে যেত। সত্যিই তো, এত পড়ার ধৈর্য কোথায়?‌ ‘‌চটিচাটা’‌ ‘‌তৃণমূলের দালাল’‌ এই শব্দগুলো তো মুখস্থই আছে। লিখে দিলেই হল।

কেভেন্টার্স: কত অজানা ইতিহাসের সাক্ষী

তার আগে বার তিনেক দার্জিলিংয়ে গিয়েছি। কিন্তু সত্যি বলছি, ক্যাভেন্টার্সের কথা তার আগে কেউ বলেনি। তাই যাওয়াও হয়নি। সেখানে কার পা পড়েনি? ‌সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক। অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না। এডমন্ড হিলারি থেকে তেনজিং নোরগে। এতলোক যখন গিয়েছেন, তখন নিশ্চয় দামও আকাশছোঁয়া হবে। সে এক পাঁচতারা এলাহি ব্যবস্থা হবে। ভয়মিশ্রিত একটা রোমাঞ্চ নিয়েই গিয়েছিলাম।

হাতে স্মার্টফোন!‌ ওরা আসলে কিছুই দেখছে না

যদি সে একটা উপন্যাসের অডিওবুক পুরো শুনত, তাহলেও বলতে পারত, আমি এই উপন্যাসটা পুরো শুনেছি। যদি সে একটা সিনেমাও পুরো দেখত, তাহলেও বলতে পারত, ওই ছবিটা পুরো দেখেছি। দিনের শেষে সেটাও একটা প্রাপ্তি হত। যে প্রাপ্তির কথা তার পাঁচ বছর পরেও মনে থাকত। কিন্তু আসলে সে কিছুই দেখেনি। তাই পরের দিন কোনওটাই মনে থাকে না। প্রাপ্তির ভাঁড়ার কার্যত শূন্য। হ্যাঁ, তারা কিছুই গ্রহণ করে না। শুধু প্রত্যাখ্যান করে চলে।

পুজোর সেই ভিয়েন, কোথায় যে হারিয়ে গেল!‌

এই প্রজন্ম হয়ত ‘ভিয়েন’ শব্দটার সঙ্গেই পরিচিত নয়। হয়ত সবজান্তা গুগল হাতড়ে যাবে। শুধু মহানগর নয়, মফস্বল শহর থেকেও হারিয়ে যেতে বসেছে শব্দটা। শোনা যায়, ইদানীং ভিয়েনের কারিগরও নাকি পাওয়া যায় না। যে লোকটা মিঠাই বানাত, তার উত্তসূরী হয়ত চাউমিনের স্টল দিয়েছে বা হয়ত পিঠে জোমাটোর ইয়াব্বড় ব্যাগ নিয়ে ঘুরছে। বদলে যাওয়া সময়, বদলে যাওয়া খাবারের ভিড়ে সেই ভিয়েন কোথায় যেন হারিয়ে গেল! ‌

পাল্টা যুক্তি থাক, আত্ম সমীক্ষা ও জরুরি

পাল্টা যুক্তি থাক, আত্ম সমীক্ষা ও জরু সরল বিশ্বাস ওই কন্ঠস্বরটা কি সত্যিই কলতনের ছিল ? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা বড়ই অস্পষ্ট| উত্তর হতে পারতো হ্যাঁ অথবা না| কিন্তু তার...

এক লেখক অন্য লেখকের লেখা পড়ছেন কই ?

পয়লা বৈশাখ মানে মিত্র অ্যান্ড ঘোষের সেই বিখ্যাত আড্ডা। কেমন ছিল সেই আড্ডার স্বাদ?‌ কারা আসতেন?‌ স্মৃতিচারণে মিত্র অ্যান্ড ঘোষ–‌এর কর্ণধার সবিতেন্দ্রনাথ রায়। উঠে এল সাহিত্য ও প্রকাশনা জগতের অনেক অজানা তথ্য। যাঁরা আগ্রহী, জেনে নিন।

জেনেবুঝে মুখ্যমন্ত্রী অপদস্থ হতে চাইবেন কেন?‌

নির্মল দত্ত লাইভ স্টিমিং কেন হল না?‌ এই নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারী ছাত্রসমাজ। প্রশ্ন তুলছেন আমজনতাও। এর পেছনে যুক্তি যত না আছে, আবেগ আছে তার থেকে ঢের বেশি। আন্দোলনকারী পড়ুয়াদের...

বেঙ্গল টাইমস। ই ম্যাগাজিন। ১২ সেপ্টেম্বর সংখ্যা

বেঙ্গল টাইমসের এবারের সংখ্যায় অনেকটা জায়গাজুড়ে উঠে এসেছে আর জি কর কাণ্ড। চিকিৎসকরা, সমাজের নানা স্তরের লোকেরা যে আন্দোলন করছেন, নানা আঙ্গিক থেকে সেই আন্দোলনে আলো ফেলার চেষ্টা। উঠে এসেছে কিছু অপ্রিয় প্রশ্নও। প্রশাসন, তদন্তকারী সংস্থা, আদালত— সবাই নিজেদের ভূমিকার আত্মসমীক্ষা করুন।

***
৪০ পাতার বিশেষ ই–‌ম্যাগাজিনটির পিডিএফ আপলোড করা হল। ওয়েবলিঙ্কও দেওয়া হল।