শুধু ধর্ষক বা পুলিশ নয়, একই ঘৃণা সিবিআই–এরও প্রাপ্য
সহজ কথা, সিবিআই তদন্ত কখন দেওয়া হয়? সেই রাজ্য সরকার নিজেরাই তো তদন্ত করতে পারত। সেই রাজ্য তো কোর্টে বারবার এটাই বলে, ‘হুজুর আমার পুলিশ যথেষ্ট যোগ্য ও সক্ষম। তারা সুন্দরভাবে তদন্ত করছে।’ তারপরেও সিবিআই তদন্ত দেওয়া হয় কেন? ১) সিবিআই এর দক্ষতা অনেক বেশি। ২) পুলিশ অনেক সময় রাজ্য সরকারকে বাঁচাতে চায়। প্রভাবশালী কেউ জড়িয়ে থাকলে তাকে আড়াল করতে চায়।
শিক্ষকদের সেই শাসনটাও জরুরি
আমাদের শিক্ষকরাও আমাদের মারতেন। ভালবাসতেন, আমাদের ভাল চাইতেন। তাই তাঁরা মারলেও কখনই তাঁদের শত্রু বলে মনে হয়নি। বরং, যত দিন যাচ্ছে, তত শ্রদ্ধা বেড়েছে। মনে হয়েছে, সেদিন তাঁরা বেত নিয়ে ক্লাসে ঢুকতেই বলেই বোধ হয়, কিছুটা ঠিক পথে চলেছি। আমাদের ছাত্রদের যদি ঠিকপথে চালনা করতে হয়, তাহলে শুধু বুঝিয়ে হবে না। একটু আধটু পিটুনি সত্যিই খুব জরুরি।
