একটা খুন দিয়ে শুরু। দেখতে দেখতে গোটা পাঁচেক খুন হয়ে গেল। ঘেঁটে ঘ হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। বেচারা একেনবাবু নিপাট ভাল মানুষ। একটু ভোজনসরিক। একটু স্বভাবরসিক। তাঁকে এই ঝামেলায় না ফেললেই চলছিল না! এত কঠিন অঙ্ক দেওয়া কেন বাপু! গোয়েন্দা কাহিনীকে ‘পোক্ত’ করতে পাঁচখানা খুনের কী দরকার ছিল? দু–তিনটে খুন হলে বুঝি গোয়েন্দার মান ইজ্জত থাকত না!
শেষদিন। সেদিনেরও লিড স্টোরি লেখার দায়িত্ব আমার উপর। শেষদিন মানে, কেমন একটা মন খারাপের ব্যাপার। এতদিনের এত ব্যস্ততা, বইপ্রেমীদের এই উৎসব, সব যেন অতীত হয়ে যাবে। বিদায় বেলার একটা করুণ সুর যেন বেজে উঠবে। মূলত এইরকম আবেগের ছোঁয়া দিয়েই লিড স্টোরিটা লেখা হয়েছিল। আগের রাতেই বাড়ি থেকে লিখে ফেলেছিলাম। সকালে সেটা প্রেসে যাবে।
অন্তরা চৌধুরি বাঁকুড়ার লোকের মুড়ি খাওয়া নিয়ে যে যতই কুৎসা করুক, শুধু মুড়ি খাওয়াকে কেন্দ্র করেই বাঁকুড়াতে একটা আস্ত মুড়ি মেলা হয়। এই মেলার বয়স প্রায় দুশো বছর। মাঘ মাসের...
বিভেদকামীদের প্ররোচনা সরিয়ে আবার সাহিত্যের আঙিনায় সম্প্রীতি ফিরে আসুক। স্বমহিমায় ফিরে আসুক বাংলাদেশের প্যাভিলিয়ন। বাংলাদেশের প্যাভিলিয়ন ছাড়া কলকাতা বইমেলা অসম্পূর্ণ।
আচ্ছা, কলকাতা চলচ্চিত্র উৎসবে কি চীনের সিনেমা, ইরানের সিনেমা ইত্যাদি থিম থাকে? খাদ্য মেলায় কি মোগলাই খাবার, ইতালিয়ান খাবার ইত্যাদি থিম থাকে? থাকে না। মেলা মানে হরেক জিনিস ছড়িয়ে থাকবে। যার যেটা খুশি কিনবে। মেলার আবার থিম কী হে?
বইমেলা মানেই বইয়ের সমুদ্র। একেক স্টলে হাজার হাজার বই। ক্রেতারা এসে লাইন দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন নতুন বই। সবমিলিয়ে বইয়ের সংখ্যা কত? কোটি...
ছোটবেলার পুজো বলতে বারবার মনে পড়ে সরস্বতী পুজোর কথা। দুর্গাপুজো নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। কিন্তু কেন জানি না, সেই আবেগ ছোটবেলায় সেভাবে স্পর্শ করেনি। তার থেকে অনেক বেশি আপন...
বইমেলা উপলক্ষেই বেঙ্গল টাইমসের বিশেষ ই–ম্যাগাজিন। রয়েছে বেশ কিছু আকর্ষণীয় লেখা। দেওয়া হল ওয়েব লিঙ্ক। এখানে ক্লিক করলেই পুরো বইটি পড়ে ফেলতে পারবেন। প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন।
সুকর্ণ সিনহা এখন সারা বছরই বইমেলা। নানারকম সাইট দেখুন। ফেসবুকে বিভিন্ন গ্রুপ দেখুন। ইচ্ছেমতো অর্ডার দিন। ঘরে বই পৌঁছে যাবে। তাই বলে কি আর বইমেলার আকর্ষণ কমে! এত এত মানুষের...
ছোটবেলার পুজো বলতে বারবার মনে পড়ে সরস্বতী পুজোর কথা। দুর্গাপুজো নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। কিন্তু কেন জানি না, সেই আবেগ ছোটবেলায় সেভাবে স্পর্শ করেনি। তার থেকে অনেক বেশি আপন...