রোহিতের ব্যাটে বসন্ত এল, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও আসুক
রোহিতও বারবার অল্প রানে ফিরে যাচ্ছিলেন। এটা মনের ওপর মারাত্মক চাপ ফেলছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই চাপ কাটিয়ে ওঠা একান্তই জরুরি ছিল। তাই কটকের শতরানটা নিছক একটা শতরান নয়। তার থেকে অনেক বেশি কিছু। দলের অধিনায়ক যদি আত্মবিশ্বাসী না থাকেন, তাহলে তার প্রভাব গোটা দলের ওপরই পড়ে। রোহিত রান পাওয়ায় অনেকটাই যেন স্বস্তি ফিরে এল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতকে আবার স্বমহিমায় দেখতে চাই।
