৩৫–‌৩৬ পর্যন্ত খেলার দিন শেষ

এই যুগটাই আসছে, ৩৫, ৩৬ বছর বয়স পর্যন্ত ইউরোপের ক্লাবগুলিতে খেলে প্রচুর টাকা কামানোর দিন শেষ হয়ে আসছে। তরুণরা সেই জায়গা কেড়ে নেবে নিজস্ব যোগ্যতায়। তরুণরা বলবে, এবার আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে বাড়িতে বিশ্রাম নাও। সুতরাং সেই প্রবাদবাক্য সত্য হতে চলেছে আগামীদিনে।লিখেছেন সুগত রায়মজুমদার।।

মহাজোট নিয়ে আলোচনা করার ডালুবাবু কে?‌

লোকসভা ভোটে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা, তা ঠিক করার ডালু বাবু কে?‌ তাঁর মতামতের গুরুত্বই বা কতটুকু?‌ জোট হলে সোনিয়া–‌রাহুলদের সঙ্গে মমতার কথা হবে। এমনকী অধীর চৌধুরি–‌আব্দুল মান্নানদের মতামতেরও গুরুত্ব নেই।খুব জানতে ইচ্ছে করে, মহাজোট নিয়ে আলোচনা করার জন্য কে তাঁকে নাকতলায় পাঠিয়েছিলেন?‌ লিখেছেন রজত সেনগুপ্ত।।

ট্যাক্সির নতুন ভাড়া:‌ একটু অন্যভাবেও ভাবা যেত

ট্যাক্সির ভাড়া নিয়ে খুবই বিভ্রান্তি। এত সহজে এই বিভ্রান্তি যাওয়ার নয়। অথচ, একটু বুদ্ধি খরচ করলে সহজ একটা সমাধান বেরিয়ে আসতে পারত। উপায় বাতলে দিলেন সুমিত চক্রবর্তী।।

শ্রীকান্তকে টেনে টেনে বড় না করে আত্মজীবনীই লিখতে পারতেন

আপনাকে যদি সামনে পেতাম, তাহলে বলতাম উপন্যাস না লিখে আরও বেশি করে ছোট গল্প লিখুন। বিশ্বাস করুন আপনার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি শ্রীকান্ত নয়, এমনকি পথের দাবিও নয়। শ্রেষ্ঠ হল মহেশ। কিন্তু আপনি অকারণে গাদা গাদা উপন্যাস লিখলেন। হ্যাঁ অকারণে লিখলেন। কারণ বলুন তো দেবদাস, অরক্ষণীয়া, বৈকুণ্ঠের উইল এইসব উপন্যাসে কী আছে? কিছুই নেই।

‌এইসব লোকের নামও রবীন্দ্রনাথ হয়!‌

লাইব্রেরিতে মার্কস–‌লেনিনের বই কেন থাকবে?‌ এসব বই রাখা চলবে না। বামেদের কোনও বই রাখা চলবে না। কার্যত ফতোয়া জারি করলেন এক ক্যাবিনেট মন্ত্রী। তাও আবার গ্রন্থাগারমন্ত্রীর সামনে। কোনদিন হয়ত বলবেনস নেতাজির বইও থাকবে না। এমন হুমকি যিনি দিচ্ছেন, কী আশ্চর্য, তাঁর নাম রবীন্দ্রনাথ!‌ লিখেছেন স্বরূপ গোস্বামী।।

খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ালেন মেসি

এ যেন খাদের কিনার থেকে ফিরে আসা। এভাবেও ফিরে আসা যায়। বিশ্বকাপের শেষ ষোলয় আর্জেন্টিনা। গ্রুপ লিগের শেষ ম্যাচে ২–‌১ গোলে হারিয়ে দিল নাইজেরিয়াকে। এই ম্যাচে জিততেই হত মেসি বাহিনীকে।...

‌স্যাটা বোস হতে রাজি নন প্রসেনজিৎ

ঢাকঢোল পিটিয়ে ঘোষণা হয়েছিল। কিন্তু চৌরঙ্গীকে ঘিরে নানা জটিলতা। প্রসেনজিৎ নাকি স্যাটা বোস করতে রাজি নন। কেন?‌ কার কাছে প্রস্তাব নিয়ে গেলেন সৃজিত?‌

ছেলে–মেয়েকে সাঁতারটা অন্তত শেখান

আটের দশক বা নয়ের দশকেও দশজনের মধ্যে অন্তত সাত–আটজন সাঁতার জানত। গত পনেরো–কুড়ি বছরে ছবিটা যেন একেবারেই বদলে গেছে। স্নান করতে এখন পুকুরে যাওয়ার রেওয়াজটাই কমে গেছে। এখন একশো জন কিশোর বা তরুণের মধ্যে পাঁচজন সাঁতার জানে কিনা সন্দেহ। মন্দারমণির দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন ধীমান সাহা।।

চাই না থ্রি স্টারের তকমা, বাঙালিকে ঘুরতে দিন

সব কটেজকে এমন আকাশছোঁয়া ভাড়ার থ্রি স্টার কটেজ নাই বা করলেন!‌ এই উদ্ভট পরীক্ষা নিরীক্ষা বাঙালিকে আরও পর্যটন বিমুখ করে তুলতে পারে। গুটিকয় অভিজাত পর্যটক বাড়াতে গিয়ে আম বাঙালিকে পর্যটন থেকে দূরে সরিয়ে দেওয়া কি খুব জরুরি?‌ চাই না থ্রি স্টারের তকমা। বাঙালিকে মনের আনন্দে ঘুরতে দিন।। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

পর্যটন নিয়ে মন্ত্রীর ভাবার সময় কোথায়!‌

পর্যটন নিয়ে আদৌ কি সরকার ভাবে?‌ মুখে পর্যটনের প্রসারের কথা বলে হচ্ছে ঠিকই, কিন্তু পর্যটনমন্ত্রীর গুরুত্ব কতটুকু?‌ গত ২ বছরে তাঁর কদিন দক্ষিণবঙ্গে কেটেছে?‌ কী করে শিলিগুড়ি পুরসভা দখল করতে হবে, কীভাবে অন্য দল থেকে আসা লোকের হাতে পতাকা গুঁজে দিতে হবে, সারাক্ষণ এই চেষ্টাতেই মগ্ন। এর বাইরে ভাববেন, সেই সময় কোথায়!‌ লিখেছেন রাজীব চৌধুরি।।