বিনা লড়াইয়ে এত আসনে জয়! ভোট পেরিয়ে যাওয়ার দেড় মাস পর আদালত বিস্মিত হচ্ছে। আদালত যদি আগে কড়া অবস্থান নিত, ভোট এমন প্রহসনে পরিণত হত না। সুতরাং, পঞ্চায়েত ভোটকে ঘিরে যা যা ঘটেছে, আদালতও তার দায় এড়াতে পারে না। লিখেছেন সরল বিশ্বাস।।
সবাই পৌঁছে গেছে বিশ্বকাপের আগেই। আনন্দবাজার প্রতিনিধি পাঠালো প্রি কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যাওয়ার পর। জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন বিদায় নেওয়ার পর। এই ভাঙা হাটে কী বাজার হবে, কে জানে!
রোগ বাড়তে বাড়তে মহামারির চেহারা নিয়েছে। তাই হুঙ্কার দিয়েও কাজ হবে না। কলেজে কলেজে গিয়েও কাজ হবে না। যে চারাগাছে একটু একটু করে জল দেওয়া হয়েছে, তার শিকড় নিজের অজান্তেই অনেক দূর ছড়িয়ে গেছে। এখন চাইলেও উপড়ে ফেলা মুশকিল। লিখেছেন রক্তিম মিত্র।।
আপনার যত ছবি আছে, তার মধ্যে সেরা কোনগুলো? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। যেগুলো আপনাকে না জানিয়ে তোলা হয়েছে, সেগুলোই ন্যাচারাল ছবি হয়েছে। আর যেগুলো জানিয়ে তোলা হয়েছে, যেগুলোতে আপনি পোজ দিয়েছেন, তার মধ্যে কেমন একটা দেখনদারি ব্যাপার আছে।
আফ্রিকার কোনও দল রইল না। এশিয়ার লড়াইও শেষ। বিশ্বকাপ সেই ইউরোপ আর লাতিন আমেরিকার মধ্যেই কার্যত সীমাবদ্ধ রইল। ব্রাজিল বা ফ্রান্স নয়, এমনকী গুরুগুয়ে বা ইংল্যান্ডও নয়। একেবারে নতুন এক চ্যাম্পিয়ন উঠে আসুক। লিখেছেন সঞ্জয় পাত্র।।
একদিন বলল বিস্কুট খাবেন না। তার বদলে মুড়ি খান। বেশ, তাই হোক। মুড়ি খেতে শুরু করলাম। দুম করে বলে উঠল, কী সর্বনাশ, খবরদার মুড়ি খাবেন না। গোল গোল সাদা সাদা মুড়ি। তাতেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিষ। আশ্চর্য! তাহলে খাব কী? যত নষ্টের গোড়া ওই অফবিট ২৪। লিখেছেন অন্তরা চৌধুরি।।
সামনে ফ্রান্স। বিশেষজ্ঞরা বলবেন, কে কোনদিকে এগিয়ে। তুল্যমূল্য বিচারে হয়ত আর্জেন্টিনা পিছিয়েই থাকবে। থাকুক। কিন্তু স্কোরলাইনই শেষ কথা বলবে। তাই তাকিয়ে থাকব মেসির দিকে। সব হিসেব উল্টে দেওয়াই তো তার কাজ। রাঙিয়ে দিয়ে যাও। বিদায়বেলায় যেন হাতে বিশ্বকাপ দেখতে পাই।লিখেছেন সঞ্জীব রায়।।
পিন্টু রজক একটা ফাঁদ পেতেছে শিবসেনা। কী আশ্চর্য, সেই ফাঁদেই পা দিলেন অনেকে। বছর দুই আগের কথা। ধর্মতলায় গোরুর মাংস খেয়ে প্রতিবাদ জানিয়েছিলেন কেউ কেউ। সেই তালিকায় বিকাশ ভট্টাচার্য যেমন...
লাইন আর এগোতেই চাইছে না। একে মানুষ দূরদূরান্ত থেকে আসছেন। এমনিতেই গন্তব্যে যাওয়ার একটা তাড়া থাকে। তার ওপর স্টেশনে নেমেও দেড়–দু ঘণ্টার অপেক্ষা! এখন প্রিপেইড বুথ পরিচালনা করছে হাওড়া সিটি পুলিশ। নানা জায়গায় তাদের হোর্ডিং। বলা হল, রাতে ট্যাক্সি নেই। আমার প্রশ্ন, নেই কেন? বোঝা গেল, সিটি পুলিশের সঙ্গে ট্যাক্সি ইউনিয়নের কোনও সমন্বয়ই নেই। রাতে কোন কোন ট্রেন ঢোকে, মোটামুটি কোনদিন কত প্যাসেঞ্জার হয়, এই জাতীয় পরিসংখ্যানও আছে বলে মনে হল না।
বঙ্কিম-রবীন্দ্রনাথ-বাঙালি কাউকেই তারা ভালবাসে না। বঙ্কিমের প্রতি যদি এতই ভালোবাসা, বন্দেমাতরমের প্রতি এত ভালোবাসা, তাহলে কোনও বিজেপি নেতাকে বলুন সর্বভারতীয়স্তরে হিন্দির পাশাপাশি বঙ্কিমের ভাষা বাংলাকেও ব্যবহার করতে হবে। দেখুন কেমন রাজি হয়? লিখেছেন ময়ূখ নস্কর।।