খেতাবের সামনে ইস্টবেঙ্গল

চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। কেরলের মাঠে নিজেদের জিততে হবে। অন্যদিকে, ঘরের মাঠে চেন্নাইকে পয়েন্ট নষ্ট করতে হবে। একইসঙ্গে দুই ম্যাচ। চেন্নাইয়ের বিপর্যয় বাংলার মুখে হাসি ফোটাতেই পারে।

কংগ্রেসের শক্তি কতটা, কংগ্রেসকে বুঝিয়ে দেওয়া হোক

সিপিএম নাকি দুর্বল হয়েছে। আর কংগ্রেস বুঝি দারুণ শক্তিশালী হয়েছে?‌ বিধানসভা নির্বাচনে জোট করতে গিয়ে নিজেদের নানা সম্ভাবনাময় আসন ছেড়েছিল কংগ্রেসকে। যেখানে কংগ্রেসের জেতা তো দূরের কথা, তৃতীয় হওয়ার সম্ভাবনাও ছিল না, সেখানে কংগ্রেসের বিধায়করা জিতেছেন। জিতেই অর্ধেকের বেশি যোগ দিয়েছেন তৃণমূলে। আরও কেউ কেউ যাওয়ার অপেক্ষায়। ২০২১ এর আগে আরও কেউ কেউ নিশ্চিতভাবেই নাম লেখাবেন তৃণমূল শিবিরে। তৃণমূলের বিরুদ্ধে জেতানোর পর এমন প্রতিদান!‌

কথা বলার লোকের বড্ড অভাব

যার সঙ্গে কথা হবে, সে কেমন অবস্থায় থাকবে, কে জানে!‌ সে হয়ত ফোন ধরবেই না। র কথা বলা ফ্রি জানলে কথার মূল্যও কমে যায়। যেতে বাধ্য। তাই যারা মোবাইল খুটখুট করে চলেছে, তাদের মেসেজ করার জন্য হয়ত অনেক লোক আছে। কিন্তু হায়!‌ তাঁদের সঙ্গে কথা বলার লোকের বড্ড অভাব।

৩ প্রার্থী ঠিক করে ফেলল আর এস পি

তিনটি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে আর এস পি। আলিপুরদুয়ারে মিলি ওরাওঁ, বালুরঘাটে রনেন বর্মন, জয়নগরে সুভাষ নস্কর। বালুরঘাট আসনটি আপাতত ছাড়া রয়েছে। যদিও এই তালিকা এখনও ঘোষণা হয়নি। তবে, দলীয় স্তরে চূড়ান্ত হয়েছে।

আই এস এলে খেলব, ঘোষণা লাল হলুদের

এমনিতেই আই এস এল–‌কে ঘিরে সেই উন্মাদনা আর নেই। মাঠে ভিড় হচ্ছে না। তাই ইস্টবেঙ্গলকে নিতে আগ্রহী রিলায়েন্সও। ইস্টবেঙ্গল–‌মোহনবাগানের মতো দল যোগ দিলে উন্মাদনা বাড়বে, এমনটা বুঝতে পেরেছেন আই এস এল কর্তৃপক্ষও। তাই, এই দুই ক্লাবের জন্য শর্ত কিছুটা শিথিল করা হবে।

‌অথ চিল্কা কথা

থাকার জন্য বেস্ট OTDC পান্থনিবাস। অনলাইনে বুক করে নিরিবিলিতে সপরিবারে দুটো দিন থেকে কাটিয়ে আসার জন্য একেবারে আদর্শ। পান্থনিবাস থেকেও অর্ধদিবস সাইটসিং এর জন্য অটো ভাড়া করে দেয়। এখান থেকে বোটে করে ঘুরে নিন পাখিদের সম্রাজ্য নলবন আইল্যান্ড ও অসাধারন কালিজাই টেম্পল।

জোটের মরীচিকা ছেড়ে এবার প্রস্তুতি শুরু করুন

একের পর এক অবাস্ত দাবি করেই চলেছে কংগ্রেস। বামেদের দুটি জেতা আসনই নাকি ছাড়তে হবে। যেন জোটের যাবতীয় দায় বামপন্থীদের। এমন যুক্তিহীন, আজগুবি শর্তে জোট হয়?‌ জোটের মরীচিকা ছেড়ে এবার নিজেরা লড়াই করার প্রস্তুতি নিন। লিখেছেন জয় সরকার।

‌বিদায়বেলায় কুমারেশকে মনে করিয়ে দিলেন মেহতাব

মোহনবাগানের অধিনায়ক হিসেবে ফুটবলকে বিদায় জানাচ্ছেন মেহতাব হোসেন। ঠিক এগারো বছর আগে, এভাবেই মোহনবাগানের অধিনায়ক হিসেবে বিদায় নিয়েছিলেন কুমারেশ ভাওয়াল। কজন ফুটবলারের এমন বর্ণময় বিদায় সংবর্ধনা হয়!‌ এগারো বছর আগের সেই কুমারেশের স্মৃতি যেন ফিরিয়ে দিলেন মেহতাব। লিখেছেন স্বনাম গুপ্ত।

‌সৌরভ, এই কুযুক্তি আপনাকে মানায়!‌

ভোটের আগে যুদ্ধের জিগির তুলে যাদের লাভ হয়, তারা তুলুক। তারা সত্যিই অসহায়। এছাড়া আর কোনও অস্ত্র নেই। তাই বলে সৌরভ গাঙ্গুলিকেও সেই সুরে গলা মেলাতে হবে?‌ দেশকে এত গৌরব এনে দেওয়ার পরেও তাঁকে সস্তা দেশপ্রেমী প্রমাণের খেলায় নামতে হবে?‌ না সৌরভ, এই কুযুক্তি আপনাকে মানায় না। লিখেছেন স্বরূপ গোস্বামী।

‌তার ছিঁড়ে গেছে কবে

বাংলা ছবির রোমান্টিক জুটি বলতে কাদের বোঝায়? এই প্রশ্নটা নিয়ে কোনও দ্বিমত নেই। সবাই একটাই উত্তর দেবেন— উত্তম–সুচিত্রা। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এমন জুটির কথা কোনও ছবির পোস্টারে বা টাইটেল কার্ডে দেখেছেন কিনা! শুরুর দিকের কয়েকটা ছবিতে হয়ত উত্তম–সুচিত্রা পাবেন। কিন্তু অধিকাংশ ছবিতেই উত্তম–সুচিত্রা পাবেন না।