কোনও নৈতিকতা নয়, ঠেলায় পড়েই পদত্যাগ

কেন পদত্যাগ করলেন?‌ আসলে, বাধ্য হলেন। বিধানসভার সদস্যপদ হয়ত এত সহজে যেত না। কারণ, স্পিকার মশাই যথারীতি নানা টালবাহানা দেখিয়ে তাঁদের রক্ষা করে যেতেন। সময় দিয়ে যেতেন। তাঁরাও নানা অজুহাতে সেই শুনানি এড়িয়ে চলতেন। এভাবেই দু বছর কেটে যেত। সোজা কথা, হয়ত লোকসভার প্রার্থীপদ খারিজ হয়ে যেত। সেই কারণেই এই পদত্যাগ। তাই, এই পদত্যাগের সঙ্গে নৈতিকতার কোনও সম্পর্কই নেই। নিতান্ত বাধ্য হয়েই এই পদত্যাগ।লিখেছেন উত্তম জানা।

‌অর্জুনের কাছে দেশপ্রেমের ভাষণ কে শুনতে চায়!‌

কেন দল ছাড়লেন অর্জুন?‌ সহজ কথাটা সহজে বলতেই পারতেন। বলতেই পারতেন, তৃণমূল আমার প্রতি অবিচার করেছে, বিজেপিতে এসে জবাব দিলাম। তার বদলে তিনি কিনা টেনে আনলেন দেশপ্রেমের বাণী। তৃণমূল যদি টিকিট দিত, তাহলে তো তৃণমূলের সুরেই কথা বলতেন। সভায় সভায় মোদিকে গাল পাড়তেন। টিকিট না পেয়ে দুম করে দেশপ্রেমী হয়ে গেলেন!‌ লিখেছেন নির্মল দত্ত।

কোথায় বাংলা, কোথায় রাবাংলা!‌

শীত বিদায় নিয়েছে আগেই। ‘‌বসন্ত এসে গেছে’‌ বলে যতই আদিখ্যেতা করুন, এ আসলে গরমেরই ট্রেলার চলছে। এই সময় যদি সিকিমের ছোট্ট পাহাড়ি জনপদ থেকে ঘুরে আসা যায়!‌ আপনার আদর্শ ঠিকানা হয়ে উঠতে পারে রাবাংলা। লিখেছেন সুমিত চক্রবর্তী।।

একজন অর্জুন সিং মানে পাঁচশোখানা অনুপম হাজরা

এখনও পর্যন্ত বিজেপিতে আসা সবথেকে কার্যকরী নাম অর্জুন সিং। এর থেকে বড় নাম আর কেউ আসবে বলে মনে হয় না। এতদিন অর্জুন জিতেছেন, নিজের রাজ্যপাট বিস্তার করেছেন। কিন্তু দলের প্রতীক ছাড়া, তাঁর নিজের ক্যারিশ্মা কতটা, এবারই বোঝা যাবে। লিখেছেন নির্মল দত্ত।

আজ অর্জুন খারাপ, সেদিন বুঝি ভাল ছিলেন!‌

১৯ বছর আগের কথা কে আর মনে রাখে। সেবারও টিকিট নিয়ে ঝগড়া। ভোটের আগে খুন হয়েছিলেন তৃণমূলের যুব নেতা বিকাশ বসু। মূল অভিযুক্ত ছিলেন অর্জুন সিং। অভিযোগকারী বিকাশের স্ত্রী মঞ্জু। মঞ্জু দাঁড়ালেন নোয়াপাড়া থেকে, অর্জুন দাঁড়ালেন ভাটপাড়া থেকে। আজ বিজেপিতে যোগ দেওয়ায় অর্জুনকে অনেক গালমন্দ করা হবে। কিন্তু সেদিন খুনে অভিযুক্ত অর্জুনকে কে টিকিট দিয়েছিলেন?‌ লিখেছেন ধীমান সাহা।

বৈশাখী ভার্সেস রত্না, ভোটের সময় ঘোর সঙ্কটে মেগা সিরিয়াল

জীবনের ওপর বউয়ের দখলদারি। টিভির রিমোটেও তাই। সে দেখবে মেগা সিরিয়াল। খবর দেখার সুযোগই নেই। কিন্তু ভোটের আবহে গিন্নি বলছে, খবরের চ্যানেল ছাড়া কিছুই দেখবে না। শোভন–‌বৈশাখী বিজেপিতে গেলে রত্নাও নেমে পড়বে পাল্টা প্রচারে। তখন তা মেগা সিরিয়ালকেও ছাপিয়ে যাবে। দাম্পত্যের এই গোপন কথা উঠে এল রবি করের লেখায়।

সাত দফা, আসলে সাত থাপ্পড়

বাংলার মূলস্রোত মিডিয়া ভয়ে চুপ থাকতেই পারে, কিন্তু এ রাজ্যে ভোটের আসল চিত্রটা এখন আর গোপন নেই। তারই প্রতিফলন নির্বাচন কমিশনের এই সাত দফার বিন্যাসে। শুধু সাত দফা নয়, এটা আসলে মোক্ষম সাত থাপ্পড়। কিন্তু রাজ্য সরকার বা শাসক দল কি আত্মসমীক্ষা করবে?‌ সম্ভাবনা কম। এসব তাদের অভিধানে নেই। লিখেছেন রক্তিম মিত্র।

জোটের জট নিয়ে এখনও ভুগতে হবে

রায়গঞ্জ আর মুর্শিদাবাদ নিয়ে হয়ত কিছুটা স্বস্তি এল। কিন্তু জট কি কাটল?‌ নানা আসন নিয়ে একের পর এক বায়না চলতেই থাকবে। যে কংগ্রেসের অন্তত তিরিশটা আসনে জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা, তারা হয়ত ১৮ খানা আসন চেয়ে বসবে। আসলে, পায়ের তলায় মাটি আছে কিনা, কংগ্রেস নেতারা নিজেরাই জানেন না। লিখেছেন ধীমান সাহা।

অপেক্ষা নয়, প্রার্থী ঘোষণা করেই দিল সিপিএম

রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কোনওভাবেই কংগ্রেসকে ছাড়া হবে না। সাফ জানিয়ে দিল বামফ্রন্ট। দুই আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেল। পাশাপাশি, কংগ্রেসের জেতা চার আসনে প্রার্থী দেওয়া হবে না, এমন ঘোষণাও হল। কংগ্রেস যদি এরপরও রায়গঞ্জ, মুর্শিদাবাদে প্রার্থী দেয়, তখন সেই চার আসনে বামেরাও প্রার্থী দিতে পারে।

শোভনের পর এবার টার্গেট সব্যসাচী

শুধুই আলুর দম–‌লুচি খেতে হলে সন্ধে বেলায় এত ঢাক পিটিয়ে যাওয়ার দরকার ছিল না। মুকুল বা সব্যসাচী যে দাবিই করে থাকুন, বিষয়টি আপাদমস্তক রাজনৈতিক। সূত্রের খবর, বারাসত লোকসভা আসনে সব্যসাচীকে প্রার্থী করতে চায় বিজেপি। সব্যসাচী রাজি থাকলে তাঁকেই কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রার্থী করা হবে।