বাংলা ছবির রোমান্টিক জুটি বলতে কাদের বোঝায়? এই প্রশ্নটা নিয়ে কোনও দ্বিমত নেই। সবাই একটাই উত্তর দেবেন— উত্তম–সুচিত্রা। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এমন জুটির কথা কোনও ছবির পোস্টারে বা টাইটেল কার্ডে দেখেছেন কিনা! শুরুর দিকের কয়েকটা ছবিতে হয়ত উত্তম–সুচিত্রা পাবেন। কিন্তু অধিকাংশ ছবিতেই উত্তম–সুচিত্রা পাবেন না।
সোশ্যাল মিডিয়ায় বীরের ছড়াছড়ি। পারলেই যেন সীমান্তে গিয়ে যুদ্ধে নেমে পড়বেন। আচ্ছা মশাই, পঞ্চায়েতে বা পুরসভায় ভোট দিয়েছেন? মানে, দিতে পেরেছেন? কেন পারেননি? কার জন্য পারেননি? পাড়ায় কখনও বীরত্ব দেখিয়েছেন? আগে পাড়ায় বীরত্ব দেখান, তারপর না হয় সীমান্তে যাবেন। লিখেছেন রজত সেনগুপ্ত।
অনেকেই হয়ত পাহাড় বা ডুয়ার্স থেকে ঘুরে এলেন। কেউ ঘুরে এলেন ভিনরাজ্য থেকে। সেই বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখতে ইচ্ছে করছে? বেঙ্গল টাইমসে আপনাকে স্বাগত।