আগে পাড়ায় বীরত্ব দেখান, তারপর সীমান্তে যাওয়ার কথা ভাববেন

সোশ্যাল মিডিয়ায় বীরের ছড়াছড়ি। পারলেই যেন সীমান্তে গিয়ে যুদ্ধে নেমে পড়বেন। আচ্ছা মশাই, পঞ্চায়েতে বা পুরসভায় ভোট দিয়েছেন?‌ মানে, দিতে পেরেছেন?‌ কেন পারেননি?‌ কার জন্য পারেননি?‌ পাড়ায় কখনও বীরত্ব দেখিয়েছেন?‌ আগে পাড়ায় বীরত্ব দেখান, তারপর না হয় সীমান্তে যাবেন। লিখেছেন রজত সেনগুপ্ত।

ঘুরে এলেন?‌ লিখে ফেলুন

অনেকেই হয়ত পাহাড় বা ডুয়ার্স থেকে ঘুরে এলেন। কেউ ঘুরে এলেন ভিনরাজ্য থেকে। সেই বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে কিছু লিখতে ইচ্ছে করছে?‌ বেঙ্গল টাইমসে আপনাকে স্বাগত।

‌ফুল ফুটুক না ফুটুক

সোমা দে what bengal thinks today india thinks tomorrow বটেই তো। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিই শুরু হল না, বাঙালি বাবা-মা মাঝরাতে দুশ্চিন্তায় চমকে চমকে উঠছেন, মাধ্যমিক নিয়ে নয়, মাধ্যমিকের পরের ফেজ...

আপনার জীবনে বাংলা কতটুকু ?

‌বাঙালি যদি হতে হয়, তাহলে একদিন বা দুদিনের আদিখ্যেতা নয়। রোজ বাঙালি হয়ে উঠুন। বাংলাকে ভালবাসুন। বাংলা বই পড়ুন, গান শুনুন, ছবি দেখুন। বাংলা লিখতেও শিখুন। নইলে পয়লা বৈশাখ দিনটা বড্ড বেমানান মনে হবে। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

‌এক আইপিএসের আত্মহত্যা এবং আশ্চর্য নীরবতা

কেন এই অবসাদ নেমে এসেছিল সদ্যপ্রাক্তন এই আইপিএসের জীবনে?‌ তাঁর কথার সঙ্গে একমত না হতেই পারেন, তাই বলে তাঁর এমন জবানবন্দী এক লাইনও ছাপা যাবে না?‌ ভাবুন তো, এটা যদি বাম জমানায় হত!‌ টানা এক সপ্তাহ ধরে কত দিস্তা দিস্তা লেখা হত। টিভি চ্যানেলে সবকিছু ছাপিয়ে দিনরাত আলোচনার আসর বসে যেত। কিন্তু এমনই এক থমথমে আবহ, কোথাও টুঁ শব্দ করা চলবে না।

ইংরাজিতে ভুল মানে অশিক্ষিত, বাংলা একটু বেশি ঠিকঠাক মানে আনস্মার্ট

‌এখন আর বাংলা ভাষাটা কোনও যোগ্যতা দাবি করে না। বানানের মা মাসি এক করে আমি জ্বালাময়ী পোস্ট দিতে পারি আর তাতে অনুরূপ ভুল বানানসহ চক্ষু চমৎকারক মন্তব্যেরও অভাব ঘটবে না। ইংরাজিতে ভুল মানে অশিক্ষিত, বাংলা একটু বেশি ঠিকঠাক মানে আনস্মার্ট। ভাষা দিবসে চমৎকার একটি লেখা উপহার দিলেন কৃতিষ্ণু সান্যাল।

বাংলাটা ঠিক আসে না

আজ একুশে ফেব্রুয়ারি। রাজ্যের নানাপ্রান্তে নানা অনুষ্ঠান। কিন্তু বাংলা ভাষার প্রতি আমাদের মনোভাবটা ঠিক কেমন?‌ দারুণভাবে ফুটে উঠেছে ভবানীপ্রসাদ মজুমদারের এই কবিতায়। অনেকেই জানেন। হয়ত অনেকে আগে পড়েননি। তাই প্রকাশ করা হল সেই কবিতা। সঙ্গে সুতপা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আবৃত্তি। শুনুন, ভাল লাগলে ছড়িয়ে দিন।।

ছবির মতো সুন্দর গ্রাম লেপচা খা

বক্সা ফোর্টে কত না বলা কথা জমে আছে!‌ একটু কষ্ট করে উঠে পড়ুন। বক্সা ছাপিয়ে পৌঁছে যান ছবির মতো সুন্দর এক পাহাড়ি গ্রাম। গরমে একটু অন্যরকম ঠিকানা খুঁজছেন!‌ তাহলে একটু ঘাম ঝরিয়ে সেই গ্রামে পৌঁছে যান। বেড়ানোর ডায়েরি বেঙ্গল টাইমসে।

সময়ের কাজ কীভাবে সময়ে করবেন?‌

সময়ের কাজ সময়ে করতে পারি না। বাকির পাহাড় জমে যায়। কীভাবে সময়কে কাজে লাগানো যায়?‌ আসুন, কয়েকটা জরুরি পরামর্শে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সিরিয়াল বন্ধ করুন, দেখবেন ঝগড়াও থেমে গেছে

রোজ ঝগড়া লেগেই আছে। কখনও প্রকাশ্যে। আবার কখনও ঠান্ডা যুদ্ধ। প্রায় সব পরিবারেই এটা চেনা ছবি। সিরিয়াল দেখা বন্ধ করুন। দেখবেন, অনেক ঝগড়া থেমে গেছে। লিখেছেন স্নেহা সেন।