নিছক নোটিশ বাতিল নয়, কারা প্রশাসন চালাচ্ছেন, সেটাই বুঝিয়ে দিলেন বিকাশ

বিকাশ ভট্টাচার্য অন্তত এটুকু বুঝিয়ে দিলেন, যাঁরা প্রশাসন চালাচ্ছেন, তাঁরা সাধারণ নিয়মগুলোই জানেন না। তাই এটা কিন্তু নিছক নোটিশ বাতিলের রায় নয়। নিছক অনাস্থা ভোট দুদিন পিছিয়ে দেওয়ার রায় নয়। রাজ্য প্রশাসন কারা চালাচ্ছেন, তাঁদের আইনের জ্ঞান কতটুকু, সেটা বেআব্রু করার রায়। যাঁর যা বোঝার, বুঝে নিন।

এই পথে এক একা হাঁটতেন বিভূতিভূষণ

চারিদিকে পাহাড়। কোথাও ঘন, কোথাও হালকা জঙ্গল। পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা। এই পথেই হাঁটতেন বিভূতিভূষণ। দুদিন ছুটি পেলে সেই নির্জন পথে আপনিও হেঁটে আসতে পারেন। গালুডি থেকে ফিরে লিখলেন সন্তু বিশ্বাস।।

কোনির ক্ষিদ্দা, করার কথা ছিল উত্তম কুমারের!‌

কোনির সেই ক্ষিদ্দা। বললেই মনে পড়ে যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। কিন্তু এই চরিত্রটা তাঁর করারই কথা ছিল না। পরিচালক গিয়েছিলেন উত্তম কুমারের কাছে।

সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম

বৃষ্টির বিরাম নেই। মাধ্যমিকের পর আবার যেন শিরোনামে বাঁকুড়া। কত কিউসেক জল ছাড়ছে মুকুট মণিপুর?‌ এই ভরা জলাশয়ের সান্নিধ্য চাইলে এই সময় ঘুরে আসুন মুকুট মণিপুর থেকে। আর শ্রীকান্তর মতো গেয়ে উঠুন, আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি, তোমাকে দিলাম।

আজ যেটা মমতা বুঝলেন, বুদ্ধবাবু অনেক আগেই সেটা বুঝেছিলেন

সিঙ্গুরের মানুষ নাকি জমি বিক্রি করে দিচ্ছেন। তাঁরা নাকি আর চাষ করতে চাইছেন না। আজ যেটা মমতা ব্যানার্জি বুঝছেন, সেটা একজন মানুষ অনেক আগেই বুঝেছিলেন। তাই কৃষিকে বাঁচিয়ে শিল্পের রাস্তায় হাঁটতে চেয়েছিলেন। লক্ষ লক্ষ ছেলের কর্মসংস্থান তৈরি করতে চেয়েছিলেন। তাঁর নাম বুদ্ধদেব ভট্টাচার্য।

এমনি এমনিই বিজেপি ভোট দিয়ে দিল!‌

অঙ্কেই পরিষ্কার, বিজেপির ভোট তৃণমূলে পড়েছে। রাজ্যসভায় এমনি এমনিই তৃণমূলকে ভোট দিয়ে দিলেন বিজেপি সাংসদরা?‌ সমর্থন চাওয়া হয়নি?‌ এতবড় একটা সিদ্ধান্ত দলনেত্রীর অজান্তে হয়েছে?‌ এত স্বাধীনতা সংসদীয় দলের আছে!‌

থমথমে মুখের‌ ছবিই বলে দিচ্ছে কীভাবে ফেরানো হল

তিন জন আবার তৃণমূলে ফিরে এলেন। থমথমে ছবিগুলোই বলে দিচ্ছে, কীভাবে ওঁদের ফিরিয়ে আনা হল। এবার সভাধিপতিকেও হয়ত পদত্যাগ করাতে হবে, নইলে দলে টানতে হবে। সেই চেষ্টাতেও কোনও ‘‌ত্রুটি’‌ থাকবে না। জেলা পরিষদ ফিরে পেতে এমন সন্ত্রাসের আবহ!‌ প্রশান্ত কিশোর কেন, তাঁর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এই তৃণমূলকে শোধরানোর।

সেদিন কলকাতায় থেকেও ইডেনে যেতে চাননি ইমরান!‌

তিন অধিনায়ক ছিলেন গ্র‌্যান্ড হোটেলে। অথচ, হাফ কিলো মিটার দূরে থাকা ইডেনে যেতে চাননি কপিল, রিচার্ডস, ইমরানরা। ডালমিয়ার হুমকিতে কপিল যদিও বা গেলেন, রিচার্ডস বা ইমরানকে কিছুতেই ইডেনে আনা গেল না।

বিজেপির সঙ্গে কেন বসতে হল দুই প্রধানকে?‌

দুই প্রধানের কর্তারা বৈঠক করলেন কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে। তিনি ফুটবল অনুরাগী?‌ এমন পরিচয় তো আগে পাওয়া যায়নি। তিনি সরকারের মন্ত্রীও নন। তাহলে তাঁর সঙ্গে বৈঠক কেন?‌ এরপর মুখ্যমন্ত্রীর যখন গোঁসা হবে, তখন কীভাবে সামাল দেবেন?‌ সেই প্রশস্তির চিত্রনাট্য এখন থেকেই তৈরি রাখুন। লিখেছেন সোহম সেন।

বর্ষার হিমাচল, অন্য এক চেহারায়

বর্ষায় অনেকে পাহাড় এড়িয়ে যান। কিন্তু বর্ষাতেও পাহাড়ের আলাদা একটা সৌন্দর্য আছে। দু বছর আগের বর্ষায় হিমাচলে গিয়ে সেই অনুভূতিই মেলে ধরলেন অন্তরা চৌধুরি।