শারদ সংকলনঃ লেখা পাঠিয়ে রাখুন
গত বছরের মতো এবারও। বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রকাশিত হবে পুজোর অনেক আগেই।এখন থেকেই তার প্রস্তুতি। থাকবে অণু উপন্যাস, গল্প, অণু গল্প, ফিচার। সিনেমা, ভ্রমণ, খেলা নিয়েও থাকবে আকর্ষণীয় প্রতিবেদন।
গত বছরের মতো এবারও। বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রকাশিত হবে পুজোর অনেক আগেই।এখন থেকেই তার প্রস্তুতি। থাকবে অণু উপন্যাস, গল্প, অণু গল্প, ফিচার। সিনেমা, ভ্রমণ, খেলা নিয়েও থাকবে আকর্ষণীয় প্রতিবেদন।
সমুদ্র আছে, পাহাড় আছে, জঙ্গল আছে। সঙ্গে আছে ইতিহাসের গন্ধ। একেবারে ফোর ইন ওয়ান। কোথায় ? সন্ধান দিলেন শান্তনু ব্যানার্জি।।
আটের দশক বা নয়ের দশকেও দশজনের মধ্যে অন্তত সাত–আটজন সাঁতার জানত। গত পনেরো–কুড়ি বছরে ছবিটা যেন একেবারেই বদলে গেছে। স্নান করতে এখন পুকুরে যাওয়ার রেওয়াজটাই কমে গেছে। এখন একশো জন কিশোর বা তরুণের মধ্যে পাঁচজন সাঁতার জানে কিনা সন্দেহ। সমুদ্রে একের পর এক তলিয়ে যাওয়ার ঘটনা তো আছেই। পাশাপাশি জল সম্পর্কে অদ্ভুত একটা ভীতিও কাজ করছে। ওপেন ফোরামে লিখলেন ধীমান সাহা।।
আজ একুশে জুলাই। এই একুশে জুলাই কাণ্ড নিয়ে একটি কমিশন হয়েছিল। তিন বছর আগে এই কমিশন ঠিক কী বলেছিল? এখনও সেই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এল না। তিন বছর আগে বেঙ্গল টাইমসে একটি লেখা প্রকাশিত হয়েছিল। শিরোনাম: শুনুন ধর্মাবতার। পুরনো সেই লেখা ফের পড়ে দেখতে পারেন।
এই দিনেই নাকি চাঁদে গিয়েছিলেন নিল আমস্ট্রং। পঞ্চাশ বছর পেরিয়ে গেল। আর কেউ চাঁদে যেতে পারলেন না ? নিল আমস্ট্রংরা কি সত্যিই চাঁদে গিয়েছিলেন? নাকি বানানো এক গল্প? স্রোতের বিপরীতে গিয়ে অন্য এক ব্যাখ্যা তুলে আনলেন শুভেন্দু মণ্ডল।।
২০ জুলাই নাকি চাঁদে পৌঁছেছিলেন নিল আমস্ট্রং। ছোট থেকে ইতিহাসে আমরা সবাই এমনটাই পড়ে এসেছি। কিন্তু নন্দ ঘোষ বললেন, কভি নেহি। আমস্ট্রং মোটেই চাঁদে যাননি। এবার নন্দ ঘোষের কড়চায় একহাত নিলেন আমস্ট্রংবাবুকে।
টয় ট্রেনের সময় নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করুন রেল। দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেস লেট করলে টয় ট্রেন ধরার সুযোগ থাকে না। আগাম টিকিট থাকা সত্বেও ট্রেন মিস। আবার টয় ট্রেন ধরার জন্য একদিন শিলিগুড়িতে কাটানোরও যুক্তি নেই। লিখেছেন সুমিত চক্রবর্তী।
লাল সেলাম ঝর্না দাস। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য। দল আর প্রশাসন যে আলাদা বিষয়, দুইয়ের মধ্যে যে একটা লক্ষ্মণরেখা থাকে, এই সহজ সহবৎ শিক্ষাটাই ক্রমশ হারিয়ে যাচ্ছে। কোনটা দলীয় সভায় বলতে হয়, কোনটা বিধানসভা বা সংসদে বলতে নেই, এই বোধগুলোই ক্রমশ হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ঝর্না দাসেরাই পারেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর দায়িত্বটা ভাল করে বুঝিয়ে দিতে।
এখন আর চাউলখোলায় নেমে ব্রেক জার্নি করার দরকার নেই। এসি বাসে সরাসরি পৌঁছে যেতে পারেন মন্দারমণি। ফেরার সময়েও কোনও সমস্যা নেই। সরাসরি মন্দারমণি থেকেই বাস ধরতে পারেন। অনলাইনে আগাম বুকিংও করে রাখতে পারেন।
যদি মনে হয়, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন, তার জন্য দুই প্রধানের কর্তারা বিজয়বর্গীয়র কাছে যেতেই পারেন। কিন্তু এত ভয় পাওয়ার কী আছে? এমন ডিগবাজি মারারই বা কী আছে? মুখ্যমন্ত্রীকে এত দরাজ সার্টিফিকেট দেওয়ারই বা কী আছে? আসলে, এক ধমকেই কাঁপুনি বেরিয়ে এল। এই থমথমে আবহটাই গত কয়েকবছর ধরে চলে আসছে ক্রীড়াজগতে। লিখেছেন সোহম সেন।