পাগলি তোমার সঙ্গে
এখানে আসার আগেও একটা ‘কিন্তু কিন্তু’ ব্যাপার ছিল। কিন্তু যেই সুখিয়া পোখরি পেরোলাম, যেই গাড়ির জানালা দিয়ে মেঘ ঢুকে আসছে, তখনই মনে হল, ঠিক জায়গাতেই এসেছি।পাহাড় থেকে মুগ্ধতা মাখানো চিঠি।
এখানে আসার আগেও একটা ‘কিন্তু কিন্তু’ ব্যাপার ছিল। কিন্তু যেই সুখিয়া পোখরি পেরোলাম, যেই গাড়ির জানালা দিয়ে মেঘ ঢুকে আসছে, তখনই মনে হল, ঠিক জায়গাতেই এসেছি।পাহাড় থেকে মুগ্ধতা মাখানো চিঠি।
যদি মিনিট দশেক হেঁটে সানরাইজ ভিউ পয়েন্টে উঠতে পারেন, তাহলে আর কথাই নেই। উত্তরের দিগন্ত জুড়ে কাঞ্চনজঙ্ঘা। দক্ষিণে পাইনের ঘন জঙ্গল। নিচের দিকে তাকালে খরস্রোতা নদী। সেই মুগ্ধতার মাত্রা বাড়িয়ে দেবে পাখির ডাক। প্রকৃতির এই নির্জনতায়, পাহাড়ের ওই চূড়ায় আপনি একা। এই একাকিত্ব উপভোগ করুন।
প্রায় কুড়ি বছর আগের কথা। বইমেলার শেষদিন। একটি ছবি ও তার অভিনব একটি ক্যাপশন। সেই মজার ঘটনার স্মৃতিচারণ করলেন সরল বিশ্বাস।।
এক কাপ সস্তার আদা–চায়ের এত ক্ষমতা? এভাবে ক্ষত–বিক্ষত করে দিতে পারে? টলোমলো পায়ে প্রবোধবাবু এগোলেন তাঁর ঘরের দিকে। অণু গল্প। জীবনের টুকরো টুকরো কিছু অনুভূতি। লিখেছেন বাসু মুখোপাধ্যায়।
সমীরবাবু না হয় নেই। আর কেউ কি কবিতায় সুর দিতে পারবেন না? ঘরেই তো আছেন এক কৃতী সুরকার। একটু না হয় তাঁকেই ধমকে চমকে সুর করান। মন থেকে বিশ্বাস করি, জয় সরকার চেষ্টা করলে পারেন। সেই গান যদি তিনি অন্য কাউকে দিয়ে গাওয়ানোর চেষ্টা করেন! কোমর বেঁধে ঝগড়া করুন। ওই গান আপনার, শুধু আপনার।
বইমেলার সঙ্গে ময়দানের অনেক স্মৃতি জড়িয়ে। সেটাই বইমেলার আদর্শ জায়গা। আবার সেখানেই ফিরিয়ে আনা হোক। মুম্বই থেকে এমনই দাবি তুললেন অরিত্র ঘোষাল।।
এত অতিথির সমাগম। যেন চাঁদের হাট। কে নেই সেখানে ! খেলা থেকে গান, সিনেমা থেকে সাহিত্য, সব জগতের দিকপালরাই হাজির। কাকে ছেড়ে কার দিকে তাকাব ? কার দিকে আবার ! অনেক তারার মাঝে ধ্রুব তারা তো একজনই। লিখেছেন অভিরূপ অধিকারী।।
মাঝে প্রায় চোদ্দ–পনেরো বছর পেরিয়ে গেছে। সময়ের আয়নায় ধুলো জমে গেছে। তবু পাঁচবছর আগের সেই বইমেলার দুপুরটা বড় বেশি করে মনে পড়ে।