অপরূপা হেনরিজ আইল্যান্ড

তিনদিক ম্যানগ্রোভ দিয়ে ঘেরা। ঠিক যেন আইল্যান্ড। লক্ষ লক্ষ লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে বিচ জুড়ে। ওয়াচ টাওয়ার থেকে দেখে নেওয়া যায় সুন্দরবনের শোভা।
দুর্দান্ত লোকেশন, ভিড় আর কংক্রিটায়নের হাত ধরে মৃত্যুর প্রহর গুনছে। এখনও যাওয়া যায়। দিঘার হাল হতে আর বছর খানেক। তাই তার আগেই বেড়িয়ে আসুন হেনরিজ আইল্যান্ড।

‌বিমল গুরুং বলছি

‌এতদিন পালিয়ে বেড়িয়েছেন। এখান সেখানে লুকিয়ে থেকেছেন। এখন প্রকাশ্যে বিমল গুরুং। সেখান থেকেই যদি বিনয় তামাংকে চিঠি লিখতেন!‌ কী থাকত সেই চিঠিতে!‌ কাল্পনিক এক খসড়া তৈরি করলেন সরল বিশ্বাস।

প্রধানমন্ত্রী নিজের পদের ওজন কবে যে বুঝবেন!‌

মনমোহন সিং কি কখনও এই ভাষায় বিরোধীদের আক্রমণ করেছেন?‌ মনে পড়ছে না। অন্যান্য প্রধানমন্ত্রীরাও সারাক্ষণ এভাবে নিজেদের ঢাক পিটিয়ে যেতেন বলে শুনিনি। বিরোধীদের এমন কদর্য আক্রমণ করতেন বলে শুনিনি। আসলে, আমাদের প্রধানমন্ত্রী নিজের চেয়ারের উচ্চতা ও ওজনটাই ভুলে যান। তাই জনসভার মঞ্চ শেষমেষ ভাঁড়ামির মঞ্চ হয়ে দাঁড়ায়।লিখেছেন হেমন্ত রায়।

এত ফাঁকা দার্জিলিং!‌ আগে তো দেখিনি

বোঝা গেল, পাহাড়ে আবার সেই অশান্তি ফিরে আসতে পারে। গুরুং আবার ফিরে আসবেন কিনা জানি না। পাহাড়ে শক্ত মাটি পাবেন কিনা, তাও জানি না। তবে আবার অশান্তির আবহ যে তৈরি হচ্ছে, এটুকু বুঝলাম। এমনিতেই গত ছ মাসে পর্যটকের দেখা নেই। তার ওপর আবার গুরুংকে ফিরিয়ে এনে যদি অশান্তির ইন্ধন জোগানো হয়, আখেরে ক্ষতি হবে পাহাড়ের পর্যটনের। লিখেছেন রূপায়ণ বিশ্বাস।

হারিয়ে যাওয়া পান্নালাল, ফিরে আসা পান্নালাল

দীপাবলি এলেই বেজে ওঠে তাঁর গান। আবার যেন জীবন্ত হয়ে ওঠেন পান্নালাল ভট্টাচার্য। কেন শ্যামাসঙ্গীতকেই বেছে নিলেন?‌ কোন অবসাদে নিজেকে নিয়ে গেলেন আত্মহননের পথে?‌ তাঁর জীবনের নানা দিক নিয়েই বেঙ্গল টাইমসের ফিচার।লিখেছেন দিব্যেন্দু দে।

বিনয় তামাংরা দেওয়াল লিখনটা এখনও পড়তে পারছেন না!‌

বিশাল মিছিল করে বিনয় তামাংরা নাকি বার্তা দিলেন, বিমল গুরুংকে পাহাড়ে ফেরানো চলবে না। কাকে বার্তা দিলেন?‌ নবান্নে ধমক শুনেই তো আবার গুটিয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর কাছে তাঁর থেকে বিমল গুরুংয়ের গুরুত্ব এখন অনেক বেশি। এই দেওয়াল লিখনটা বিনয় তামাংরা এখনও পড়তে পারছেন না!‌ লিখেছেন চন্দ্রজিৎ সান্যাল।

‌যা ঝুঁকি নেওয়ার, এখনই নিতে হবে

আর দশজন মন্ত্রী বা নেতার সঙ্গে শুভেন্দুর ফারাক আছে। তাঁকে অন্তত ভাইপোর ছবি টাঙাতে হয় না। আবার এটাও ঠিক, শুভেন্দু আর যাই হোন, মমতা ব্যানার্জি নন। তাই আলাদা দল গড়লেও সফল হওয়া বেশ কঠিন। তাই বিজেপি শিবিরে যোগ দেওয়া ছাড়া তাঁর সামনে বিকল্প নেই। লিখেছেন অনিরুদ্ধ চ্যাটার্জি।

‌একটি কারণেই বাকিদের থেকে অনেক এগিয়ে নীতীশ

সাফল্য যেমন আছে, তেমনি ব্যর্থতাও আছে। কিন্তু বিহারের পরিচিতি অনেকটাই বদলে দিয়েছেন নীতীশ কুমার। অন্তত একটি ব্যাপারে তিনি বাকি মুখ্যমন্ত্রীদের অনেক পেছনে ফেলে দিয়েছেন। যদি হেরেও যান, অন্তত মদ নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্তের জন্য তাঁকে কুর্নিশ জানাতেই হবে। লিখেছেন অজয় কুমার।

একটি আশ্চর্য বাঁ পা এবং কৈশোরের সেই রূপকথা

তুমি চলমান ঘরনার উল্টো পথেই হেঁটেছো। বিতর্ক তোমাকে সঙ্গীও করেছে। তবুও তোমার জনপ্রিয়তা আন্দিজ, আল্পস, হিমালয়কে ছাপিয়ে গেছে। বাম পায়ে ফিদেল কাস্ত্রো, ডান হাতে চে গুয়েভারা আর হুগো সাভেজকে বুকের মধ্যে রেখে বাঁ পায়ের জাদুকর তুমি বরাবর পুঁজিবাদের জালে বাম দিক দিয়েই সমাজবাদের গোলটাই জড়িয়েছো। জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য।লিখেছেন ড.‌ অরিন্দম অধিকারী।

জোটের কথা কিনা গুরুং ঘোষণা করে দিলেন!‌

হেমন্ত রায় কয়েকদিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। বিমল গুরুংয়ের সঙ্গে সমঝোতার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কিন্তু ঠিক বিশ্বাস হয়নি। যে বিমল গুরুংয়ের নামে প্রায় দেড়শো খানা কেস দেওয়া আছে,...