শুভেন্দুদের ওপর রাগ কমে আসে কেন!‌

সেই শুভেন্দু বেসুরো গাইছেন। হয়ত আগামীদিনে আরও সুর চড়াবেন। শাসকদলে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন। তিনি নিজে দল গড়বেন নাকি সরাসরি বিজেপিতে যোগ দেবেন, জানি না। তবে যাই করুন, শাসককে বিপাকে ফেলছেন, এটা দেখতে বেশ লাগছে। একসময় তিনি তৃণমূলের হয়ে দল ভাঙিয়েছেন। আজ তৃণমূলকেই ভাঙতে উদ্যোগী। কুণাল বা মুকুলের মতো তাঁর উপরেও রাগ ক্রমশ কমে আসছে। লিখেছেন অভিরূপ কুমার।

চিঠি লিখতে কি আমরা ভুলেই গেলাম !

লোকে চিঠি লিখতেই ভুলে গেছে। কিন্তু ভোরে উঠে যদি চিঠি লেখেন, তাহলে কেমন হয়? এই নিয়ে লিখেছেন মনোবিদ কুণাল সাহা।

হারিয়ে যাওয়া স্মৃতির সরণিতে

বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ – স্মৃতিটুকু থাক। এটি মূলত পাঠকের মুক্তমঞ্চ। অকপটে নিজের নানা অনুভূতির কথা লিখে জানাতে পারেন। নির্বাচিত লেখাগুলি প্রকাশিত হবে বেঙ্গল টাইমসে। শব্দ সংখ্যা ১৫০ থেকে ২৫০ ।

‌বেচারামরাও ব্ল্যাকমেল করছেন!‌

১)‌ নেত্রীর ধমক আর শিরোধার্য নয়। প্রয়োজনে ফোঁস করে উঠতে বেচারামও জানেন। ২)‌ যে যতই আদর্শের কথা বলুন, টিকিট দেব না বললেই সঙ্গ ছাড়তে দ্বিধা করেন না বেচারামরা। ৩)‌ অন্য সময় হলে বেচারামের রাগ ভাঙানোর কোনও চেষ্টাই নেত্রী করতেন না। স্রেফ উপেক্ষা করতেন। কিন্তু এখন বেচারামেরও রাগ ভাঙাতে হচ্ছে। ৪)‌ ইস্তফা গ্রহণ বা বর্জন, কোনওটাই স্পিকারের হাতে নেই। তাঁকে তাকিয়ে থাকতে হবে সেই দলের হুকুমের দিকেই।ওপেন ফোরামে এমনই কিছু ব্যাখ্যা তুলে ধরলেন ধীমান সাহা।

বিরোধীদের প্রাসঙ্গিক রাখার দায় যেন তৃণমূলই নিয়ে নিয়েছে

বলা যেতেই পারত, আমরা এই ঘটনা সমর্থন করি না, যারা করেছেন, অন্যায় করেছেন। এটা বললে কি খুব ক্ষতি হয়ে যেত!‌ বরং দলের ভাবমূর্তি কিছুটা ভালই হত। যদি সেইসব লোকেদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হত, প্রশাসনের ও শাসকদলের ভাবমূর্তি কিছুটা উজ্জ্বলই হত। ভবিষ্যতেও অত্যুৎসাহীরা এরকম করার সাহস পেত না।লিখেছেন হেমন্ত রায়।

ধনতেরাস তো কোনওকালেই বাঙালির উৎসব ছিল না

বাঙালি নবান্ন, পিঠে পরব ভুলতে বসেছে। আঁকড়ে ধরছে ধনতেরাসকে। হুজুগপ্রিয়তার এমন উর্বর জমি, কে না চাষ করতে চাইবে?‌ তাই গয়নার কোম্পানিগুলোও বাজার ধরতে লাফিয়ে পড়েছে। ধনতেরাস ধামাকার নামে আদেখলাপনাই বুঝিয়ে দেয় ‘‌এগিয়ে বাংলা’‌র ছবিটা আসলে কেমন। লিখেছেন তমাল ভৌমিক।।

নিজেদের অহেতুক হাস্যকর করছেন রেলকর্তারা

যে নিয়ম এক শতাংশও মানানো যাবে না, সেই নিয়ম নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভাল। সেই নিয়ম কাগজে–‌কলমে থাকুক, ঘটা করে প্রচার করে নিজেদের হাস্যকর না করাই ভাল। লোকাল ট্রেনের আজগুবি ফতোয়া নিয়ে লিখলেন নির্মল দত্ত।

মনে হচ্ছে, বাংলা জানাটাই যেন অপরাধ

যাঁরা কয়েকমাসের জন্য এসেছেন, তাঁদের কথা বলছি না। কিন্তু যাঁরা বহু বছর ধরে এখানে আছেন, যাঁদের এখানেই জন্ম ও বেড়ে ওঠা, তাঁরাও বাংলায় কথা বলেন না। বরং আমরা আদিখ্যেতা করে তাঁদের সঙ্গে হিন্দিতে কথা বলি। অনেক হয়েছে। এবার এটা বন্ধ হওয়া দরকার। লিখেছেন জগবন্ধু চ্যাটার্জি।।

সেলফিতে লাইক মারা বন্ধ করুন

বোকা বোকা সেলফি দেখলে লাইক মারা বন্ধ করুন। ওই লাইকগুলোই তাদের আরও বোকা বানিয়ে দিচ্ছে। যদি আপনি লাইক মেরে থাকেন, তাহলে জানবেন, সেই বোকামির ভাগীদার আপনিও। লিখেছেন তৃষাণ সেনগুপ্ত।।

কী খাঁটি কথাটাই না বলেছিলেন!

বাংলার মূলস্রোত মিডিয়া সেই খাতেই বয়ে চলেছে। কেউ স্বেচ্ছায়। কেউ অসহায়ভাবে। মুখ্যমন্ত্রী বলবেন, আমি সেরা। বাকিদেরও তাই বলতে হবে। কীসের ভিত্তিতে সেরা, কে প্রশ্ন করল, কে খাতা দেখল, জিজ্ঞেস করা যাবে না। মুখ্যমন্ত্রী রেগে যাবেন, এমন কোনওকিছুই করা চলবে না। আদবানির জন্মদিনে তাঁর কথাগুলো বড্ড মনে পড়ে যাচ্ছে। চুয়াল্লিশ বছর আগে কী খাঁটি কথাটাই না বলেছিলেন! লিখেছেন রক্তিম মিত্র।