‌বেচারামরাও ব্ল্যাকমেল করছেন!‌

১)‌ নেত্রীর ধমক আর শিরোধার্য নয়। প্রয়োজনে ফোঁস করে উঠতে বেচারামও জানেন। ২)‌ যে যতই আদর্শের কথা বলুন, টিকিট দেব না বললেই সঙ্গ ছাড়তে দ্বিধা করেন না বেচারামরা। ৩)‌ অন্য সময় হলে বেচারামের রাগ ভাঙানোর কোনও চেষ্টাই নেত্রী করতেন না। স্রেফ উপেক্ষা করতেন। কিন্তু এখন বেচারামেরও রাগ ভাঙাতে হচ্ছে। ৪)‌ ইস্তফা গ্রহণ বা বর্জন, কোনওটাই স্পিকারের হাতে নেই। তাঁকে তাকিয়ে থাকতে হবে সেই দলের হুকুমের দিকেই।ওপেন ফোরামে এমনই কিছু ব্যাখ্যা তুলে ধরলেন ধীমান সাহা।