ভোটকে ঘিরে তিনমাসের হুজুগ কেন?
এই রাজ্যে ভোট অনেকটা উৎসবের মতোই। যাঁরা কাজের সূত্রে বাইরে থাকেন, তাঁদের অনেকে হয়তো মুখ ফিরিয়ে থাকেন। ভাবেন, আমার ভোটে কীই বা আসে যায়! কিন্তু উল্টো ছবিটাও আছে। অনেকেই ভোটের দিন নিজের এলাকায় ফিরে আসেন। শুধু তো হুজুগ নয়। শুধু তো কাউকে খুশি করা নয়। আসেন যখন, নিশ্চয় কাকে ভোট দেবেন, সেই ভাবনাটাও কাজ করে। অর্থাৎ, নিজের পছন্দ–অপছন্দকে ইভিএমে আরও সোচ্চারভাবে জানাতে চান।
