এত অসহিষ্ণুতা কেন?‌

অভিজিৎ গাঙ্গুলির রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি থাকতেই পারে। তাই বলে তাঁকে এভাবে আক্রমণ করতে হবে?‌ একটু সহিষ্ণুতা, একটু শিষ্টাচার কি আশা করা যায় না?‌ কোথায় থামতে হয়, সেটা এই অর্বাচীনদের শেখানো সত্যিই বড় জরুরি।