বঙ্গীয় সাংবাদিকদের মুখেও যেন ঝামা ঘসলেন শোভন

এই সব সাংবাদিকদের দৌড় কতদূর, তা বুঝিয়ে দিলেন মেয়র মশাই। বুঝিয়ে দিলেন, তোরা যে যতই বাতেলা ঝাড়, কেউ কিস্যু জানিস না। কই, কেউ তো আগাম খবর করতে পারলেন না, আজ পদত্যাগ করছেন শোভন। কোনও কাগজেই তো এমন কোনও খবর ছিল না। এমন কোনও ইঙ্গিতও ছিল না। পদত্যাগ করার পর সবাই বাহাদুরি দেখাতে পারে। পদত্যাগ করলেন, এটা বলার মধ্যে এমন কী বাহাদুরি আছে?‌ এখন আর ওই সব অন্তর্তদন্তের কী মূল্য আছে?‌ এগুলো হল নিজেদের ব্যর্থতা আড়াল করার অক্ষম এক চেষ্টা।

উন্নয়নের ছোঁয়া থেকে শান্তিনিকেতন বেঁচে থাকবে তো!‌

রাজ্য জুড়ে মুখশ্রীর মুখ। তাঁর অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যে কোনও কিছুই হয় না। নন্দন–‌ রবীন্দ্রসদন সর্বত্র এক ছবি। যেন সত্যজিৎ রায় নন, মুখ্যমন্ত্রী ই “নন্দন” এর রূপকার। রবি ঠাকুরের প্রাণকেন্দ্র “শান্তিনিকেতন” টাই এখনও ‘‌অনুপ্রেরণা’‌ থেকে বেঁচে আছে। ভয় হয়, সেটাও কোনওদিন “উন্নয়ন” নামের বিষের ধোঁয়ায় ঢেকে যাবে না তো ? লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।

অগ্নিশ্বর শেষ করেই বাঘবন্দী খেলা!‌

শুটিং ফ্লোরে কেমন ছিলেন মহানায়ক?‌ দূর গ্রহের তারা, নাকি খোলামেলা?‌ কৈশোরের স্মৃতি হাঁতড়ে তুলে আনলেন বিশ্বরঞ্জন দত্তগুপ্ত।।

সেলফিতে লাইক মারা বন্ধ করুন

বোকা বোকা সেলফি দেখলে লাইক মারা বন্ধ করুন। ওই লাইকগুলোই তাদের আরও বোকা বানিয়ে দিচ্ছে। যদি আপনি লাইক মেরে থাকেন, তাহলে জানবেন, সেই বোকামির ভাগীদার আপনিও। লিখেছেন তৃষাণ সেনগুপ্ত।।

স্মার্ট ফোনে আসক্ত! আপনি কিন্তু নির্বান্ধব

যাঁরা দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা ফেসবুক বা হোয়াটস অ্যাপ করেন। হাতের সমস্যা তো আছেই। ঘাড় গুঁজে এইসব কাজ করার ফলে মেরুদণ্ডের সমস্যাও দেখা দিচ্ছে। সমস্যা ছড়িয়ে পড়ছে স্নায়ুতন্ত্রে। অনেকক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্পাইনাল কডের সমস্যা থেকে যৌন অক্ষমতা দেখা দেয়।

সৌরভ, ভুলেও সৃজিতের পাল্লায় পড়বেন না

সৌরভ, যতই ব্যস্ত থাকুন, সৃজিতের শেষদিকের কয়েকটা ছবি দেখুন। দেখতে ইচ্ছে না করলেও জোর করে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, রিসার্চের নামে কীসব গাঁজাখুরি করেছেন এই পুচ্ছপাকা পরিচালক। সব ভক্তি উড়ে যাবে। এমন লোককে দিয়ে বায়োপিক করানোর আগে সচেতন হওয়া ভাল। আর যাই করুন, সৃজিতের পাল্লায় পড়বেন না। নন্দ ঘোষের কড়চায় সৌরভকে এমনই পরামশ দিলেন নন্দ ঘোষ।

‌কেউ কেউ অনীক, সকলেই নন

অনীক দত্ত যেটা বলেছেন, সেটা অনেকেরই মনের কথা। তিনি বলতে পেরেছেন, বাকিরা পারেননি, তফাত শুধু এইটুকুই। এত এত কবি, লেখক, গায়ক, নায়ক, পরিচালক, চিত্রশিল্পী রয়েছেন। তাঁরা বরং ভাবুন, সে সহজ কথাটা সহজভাবে অনীক দত্ত বলতে পারলেন, বাকিরা কেন সেটা পারলেন না। ‘‌অনু্প্রেরণা’‌ সত্যিই বড় ভয়ঙ্কর জিনিস। লিখেছেন সরল বিশ্বাস।।

মনোজ, কথা নয়, ব্যাটে মন দিন

যেই ডাবল সেঞ্চুরি করলেন, অমনি শত্রু খুঁজতে বেরিয়ে পড়লেন মনোজ তেওয়ারি। বুঝিয়ে দিলেন, ক্রিকেটে মন ছিল না, কে কী বলেছে, সে ব্যাপারেই যেন বেশি চিন্তিত ছিলেন। সমালোচকদের মুখে কাল্পনিক সংলাপও বসিয়ে দিলেন। ডাবল সেঞ্চুরি যেন গায়ের ঝাল মেটানোর হাতিয়ার। ব্যাটসম্যান মনোজ নিজেকে প্রমাণ করলেন, অধিনায়ক মনোজ ফের একধাপ নেমে গেলেন। লিখেছেন স্বরূপ গোস্বামী। ‌

রেলের প্যাকেজে ভিটে পর্যটন

ঘরের কাছেই বাংলাদেশ। অনেকের জন্ম, বেড়ে ওঠা। কারও পূর্বপুরুষের ভিটে। কখনও যাওয়াই হয়নি। সেই সুযোগই এনে দিচ্ছে ভারতীয় রেল। চালু হচ্ছে ভিটে পর্যটন। অভিনব এই পর্যটনের হদিশ বেঙ্গল টাইমসে।

আর কেউ চাঁদে যেতে পারল না!

প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেল। আর কেউ চাঁদে যেতে পারলেন না ? নিল আমস্ট্রংরা কি সত্যিই চাঁদে গিয়েছিলেন? নাকি বানানো এক গল্প? স্রোতের বিপরীতে গিয়ে অন্য এক ব্যাখ্যা তুলে আনলেন শুভেন্দু মণ্ডল।।