রাজ্য জুড়ে মুখশ্রীর মুখ। তাঁর অনুপ্রেরণা ছাড়া এই রাজ্যে কোনও কিছুই হয় না। নন্দন– রবীন্দ্রসদন সর্বত্র এক ছবি। যেন সত্যজিৎ রায় নন, মুখ্যমন্ত্রী ই “নন্দন” এর রূপকার। রবি ঠাকুরের প্রাণকেন্দ্র “শান্তিনিকেতন” টাই এখনও ‘অনুপ্রেরণা’ থেকে বেঁচে আছে। ভয় হয়, সেটাও কোনওদিন “উন্নয়ন” নামের বিষের ধোঁয়ায় ঢেকে যাবে না তো ? লিখেছেন সত্রাজিৎ চ্যাটার্জি।
শুটিং ফ্লোরে কেমন ছিলেন মহানায়ক? দূর গ্রহের তারা, নাকি খোলামেলা? কৈশোরের স্মৃতি হাঁতড়ে তুলে আনলেন বিশ্বরঞ্জন দত্তগুপ্ত।।
বোকা বোকা সেলফি দেখলে লাইক মারা বন্ধ করুন। ওই লাইকগুলোই তাদের আরও বোকা বানিয়ে দিচ্ছে। যদি আপনি লাইক মেরে থাকেন, তাহলে জানবেন, সেই বোকামির ভাগীদার আপনিও। লিখেছেন তৃষাণ সেনগুপ্ত।।
কত স্মৃতি, কত আবেগ জড়িয়ে। কত বিয়েবাড়ি, কত অনুষ্ঠানে বেজে উঠত ব্যান্ড পার্টি। সময়ের সঙ্গে সঙ্গে যেন হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য। ব্যান্ড পার্টির সেকাল একাল নিয়ে মন ছুঁয়ে যাওয়া লেখা। লিখেছেন সংহিতা বারুই।।
এ নির্জন কোপাই পাড়ে বাউল শুনতে পাব ভাবতেই পারিনি। আনন্দের শিহরণ বয়ে গেল মনের ওপর দিয়ে। বাউলদের জন্য চায়ের ওর্ডার দিয়ে জমিয়ে বসলাম সকলে। গানগুলো বড্ড ভাবিয়ে দিয়ে গেল আমাদের। স্বর্ণালী সকালটা আরও মধুর হয়ে উঠল। সন্দীপ লায়েকের লেখায় উঠে এল কোপাই তীরের কিছু সুন্দর মুহূর্ত।।
যাঁরা দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন, তাঁরা ফেসবুক বা হোয়াটস অ্যাপ করেন। হাতের সমস্যা তো আছেই। ঘাড় গুঁজে এইসব কাজ করার ফলে মেরুদণ্ডের সমস্যাও দেখা দিচ্ছে। সমস্যা ছড়িয়ে পড়ছে স্নায়ুতন্ত্রে। অনেকক্ষেত্রে সার্জারিরও প্রয়োজন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্পাইনাল কডের সমস্যা থেকে যৌন অক্ষমতা দেখা দেয়।