আসলে, ভাইপোর বাহিনী জানে, পিসির বাহিনী (মানে, পুলিশ) কিছু করতে পারবে না। সেই কারণেই তারা এতটা বেপরোয়া। হয়ত সেই কারণে মরিয়া। ধন্যবাদ সেই বাইক বাহিনীকে। ধন্যবাদ সেই হামলা কারীদের। তাঁরা অন্তত আসল প্রতিপক্ষ চিনিয়ে দিলেন।
জেলা প্রশাসন আশ্বস্ত করছে, কেন্দ্রীয় বাহিনী না থাকলেও নিরাপত্তা থাকবে। আচ্ছা বলুন তো, এই চাটুকার জেলাশাসক বা এসপিদের ভরসা করার কোনও কারণ আছে? একজনও ডিএম বা এসপি আছেন যাঁর ওপর ভরসা রাখা যায়! তাঁদের সবিনয়ে একটা কথাই বলতে চাই, আগে ভরসার যোগ্য হয়ে উঠুন, তারপর ভরসা দেবেন। লিখেছেন হেমন্ত রায়।
মোদির বিবাহ নিয়ে চায়ের দোকানে তর্ক হতেই পারে। সোশ্যাল মিডিয়ায় টিপ্পনিও হতে পারে। তাই বলে, একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে এভাবে আক্রমণ করবেন? একই প্রশ্ন তো তাঁর দিকেও ধেয়ে আসতে পারে। সে কথা কি তিনি একবারও ভেবে দেখেননি? ওপেন ফোরামে লিখেছেন শান্তনু দাম।