ভারতীরা সমঝোতার রাস্তা খুলে রাখছেন না তো!
কুকুরের মতো মারব, ছেলে ঢোকাবো— এসব কথা ছেড়ে আসল কথায় আসুন। বলুন কিষেনজির কী হল, বলুন কার নির্দেশে ফোন ট্যাপ হত? মিথ্যে মামলা কার নির্দেশে, গরু–বালির আসল ভাগ কার কাছে যায়? ভারতী ঘোষ যা যা জানেন, তার এক শতাংশও বলেননি। মুখ্যমন্ত্রী এস এম এস ফাঁসের হমকি দিচ্ছেন। ভারতী কেন চ্যালেঞ্জটা গ্রহণ করলেন না? ভবিষ্যতে সমঝোতার রাস্তা খোলা রাখছেন না তো? লিখেছেন ধীমান সাহা।
