সানি যেন ক্রিকেটের তেনজিং

গাভাসকার হলেন সেই তেনজিংয়ের মতোই, এভারেস্ট বললেই যাঁর কথা মনে পড়ে যায়। গাভাসকারের জন্মদিনে কৈশোরের সেই সোনালি মুহূর্তগুলো তুলে আনলেন দিব্যেন্দু দে।।

চেয়ারম্যানও আবোল–‌তাবোল বকতে পারেন!‌

ভাবতে অবাক লাগে, যাঁর এই ন্যূনতম কাণ্ডজ্ঞানটুকু নেই, যাঁর এই ন্যূনতম শিক্ষাটুকু নেই, তাঁকে কিনা বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান করা হয়েছিল!‌ এবং তিনি নাকি মেয়র হওয়ারও স্বপ্ন দেখছেন!‌ চেয়ারম্যানের সরকারি চেয়ারে বসে যে এমন আবোল–‌তাবোল বলা যায় না, তা শেখানোর কেউ নেই!

বৃষ্টিভেজা সেই আগন্তুক

স্মৃতিটুকু থাক আষাঢ় মাস যাই যাই । শ্রাবণ মাস প্রায় এসেই গেল। মাঝে মাঝেই নামছে বৃষ্টি। একটি বৃষ্টির দিনের কথা বলি। তখন আমাদের অল্প বয়স। বৃষ্টিকে পরোয়া করতাম না। বৃষ্টির...

শুটিং দেখার বিরল সেই অভিজ্ঞতা

অনেকদিনের ইচ্ছে ছিল উত্তম কুমারের শুটিং দেখার। অবশেষে সুযোগ এসে গেল। তখন শুটিং চলছে অগ্নীশ্বর ছবির। সেই শুটিং শেষ করেই বাঘবন্দী খেলা। একইদিনে এমন বিপরীতধর্মী দুটো চরিত্র!‌ শুটিং দেখার সেই অভিজ্ঞতা মেলে ধরলেন বিশ্বরঞ্জন দত্ত গুপ্ত।

বিশ্বকাপের পরই বিজেপিতে ধোনি!‌

বিশ্বকাপের পর তাঁর অবসর নিশ্চিত। তারপরই নাকি নতুন ইনিংস শুরু করবেন ধোনি। যোগ দিতে পারেন বিজেপিতে। তাঁকে সামনে রেখেই ঝাড়খণ্ড বিধানসভায় লড়াই করতে চায় বিজেপি। সেক্ষেত্রে এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারেন।

ঠিকানা বদল হচ্ছে জাগো বাংলার

এতদিন তৃণমূলের মুখপত্র ছাপা হত সংবাদ প্রতিদিনের প্রেস থেকে। কিন্তু নানা কারণে এই কাগজটির ওপর মোহভঙ্গ হয়েছে মুখ্যমন্ত্রীর। তাই জাগো বাংলার ছাপার ঠিকানা বদলে যাচ্ছে। চলে যাচ্ছে, অন্য একটি বাংলা কাগজের ছাপাখানায়।

সাংসদ মানে কী, মহুয়াকে দেখে বুঝুন

সংসদটা হল্লাবাজদের জায়গা নয়, সংসদটা মহুয়া মৈত্রদেরই জায়গা, এটা বুঝিয়ে দিন। বাকিরা কি মহুয়া মৈত্রকে দেখে কিছু শিখবেন!‌ সে আশা না করাই ভাল। কারণ, চাইলেই মহুয়া মৈত্র হওয়া যায় না। দিদির টিকিটে বা মোদির হাওয়ায় ভোটে জেতা যায়। ভাতা পাওয়া যায়, ফ্ল্যাট পাওয়া যায়, এমপির প্যাড ব্যবহার করা যায়, বিমানে চড়া যায়, সেলফি তোলা যায়, এলাকায় তোলা তোলা যায়। কিন্তু সাংসদ হয়ে ওঠা!‌ মহুয়াকে দেখে ওঁরা অন্তত বুঝুন, দিল্লি বহু দূর। লিখেছেন স্বরূপ গোস্বামী।।

বাংলা নিয়ে অহেতুক গড়িমসি

আর বিলম্ব কাম্য নয়। অন্যান্য রাজ্যের নামও পরিবর্তন হয়েছে। তখন তো সংবিধান সংশোধন করতে হয়নি। তাহলে, হঠাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংবিধান বদলের প্রসঙ্গ আসছে কেন?‌ যদি করতেও হয়, তাহলে সংসদের এই অধিবেশনেই করা হোক। অহেতুক এই চিঠি চাচাচালি না করে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মেটান।লিখেছেন উত্তম জানা।

কারও ‘‌দাদা’‌ হয়ে ওঠার চেষ্টা করেননি

দলীয় নেতামন্ত্রী থেকে সিনেমার তারকা, শিল্পী থেকে শিল্পপতি, কারও কাছেই তিনি ‘‌দাদা’‌ ছিলেন না। হয়ে ওঠার চেষ্টাও করেননি। তাঁকে উন্নাসিক বা দাম্ভিক মনে করতেই পারেন। লোকদেখানো নৈকট্য নয়, তিনি যেমন, তিনি তেমনই। ‌ গ্রামে না গিয়েও বুঝতেন গ্রামের মানুষের নাড়ির স্পন্দন। জানতেন, একজন প্রশাসকের কাজ কী। ‘‌জ্যোতি বসু, ছোট্ট নাম, বিরাট ব্যক্তিত্ব।’‌ লিখেছেন স্বরূপ গোস্বামী।।

প্রতিদিনে মোহভঙ্গ মুখ্যমন্ত্রীর

এতদিন সংবাদ প্রতিদিনকে প্রায় তৃণমূলের মুখপত্রই মনে হত। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে অনেকটাই নিরপেক্ষতা নিয়ে চলেছিল এই কাগজটি। মুখ্যমন্ত্রীর ধারণা, এই কাগজটি ক্রমশ বিজেপির দখলে চলে যাচ্ছে। কাগজটির প্রতি ক্রমশ মোহভঙ্গ ঘটছে মুখ্যমন্ত্রীর। তাই কড়া সিদ্ধান্ত নিলেন।