সৌরভ, ভেবে দেখতেই পারেন

ফ্রন্টফুটে গিয়েও পরে ব্যাকফুটে এসে কীভাবে কভার ড্রাইভ করতে হয়, কোন বলটা স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে হয়, তিনি জানেন। কখন কাকে বল দিতে হয়, কীভাবে ফিল্ডিং সাজাতে হয়, তাও জানেন। সবমিলিয়ে রাজ্যের নেতৃত্বেও বেমানান হবেন না। সৌরভ গাঙ্গুলির জন্মদিনে ভিন্নস্বাদের লেখা। লিখলেন দেবায়ণ কুণ্ডু।

বেহালার ছেলেটা

সৌরভ গাঙ্গলিকে নিয়ে লেখা কবিতা বেহালার ছেলেটা। কবি সুবোধ সরকার। এখানে কবিতাটির অংশবিশেষ। পুরো কবিতাটি চাইলে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনতে পারেন। সেই ভিডিও লিঙ্ক দেওয়া হল। নিচের ছবিতে ক্লিক করুন। তাহলেই শুনে পাবেন।

দলে সৌরভ, বাদ স্নেহাশিস!‌

রনজি ট্রফিতে কীভাবে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির?‌ কার বদলে দলে এসেছিলেন?‌ এক জমজমাট ছবির চিত্রনাট্য হতেই পারে। সৌরভের জন্মদিনে সেই রনজি ফাইনালের কথা তুলে আনলেন জগবন্ধু চ্যাটার্জি।

হাওড়া স্টেশনে ট্যাক্সি বিভ্রাট সামাল দেওয়া যায় না!

বোঝা গেল, সিটি পুলিশের সঙ্গে ট্যাক্সি ইউনিয়নের কোনও সমন্বয়ই নেই। রাতে কোন কোন ট্রেন ঢোকে, মোটামুটি কোনদিন কত প্যাসেঞ্জার হয়, এই জাতীয় পরিসংখ্যানও আছে বলে মনে হল না। রাত দশটা থেকে এগারোটা, কীরকম প্যাসেঞ্জার, এগারোটা থেকে বারোটা কী রকম প্যাসেঞ্জার, একটা মোটামুটি হিসেব থাকবে তো। যদি চারজন যাত্রী পিছু একটি ট্যাক্সিও ধরি, তাহলে কতগুলো ট্যাক্সি দরকার হতে পারে, তার ধারনা থাকবে না?‌

ধোনিকে অযাচিত জ্ঞান দেওয়া বন্ধ হোক

এই দলে ধোনি এখনও অপরিহার্য। কখন খেলা ছাড়তে হবে, তিনি জানেন। কাউকে বলতে হবে না। তিনি নিজেই টুপি খুলে রাখবেন। কিন্তু বিশ্বকাপের এই সময়টায় তাঁকে অযাচিত জ্ঞান না দিলেও চলবে। লিখেছেন অজয় কুমার।

এতদিনে টনক নড়ল মেট্রো রেলের

এত বড় মেট্রো স্টেশন, সেখানে সামান্য পাঁচ ফুট বাই পাঁচ ফুট জায়গা পাওয়া যাচ্ছে না?‌ মাত্র চারটি স্টেশনে শৌচাগারের ব্যবস্থা ছিল। বাকিগুলিতে ছিল না কেন?‌ তখন যদিও ছিল না, এখন করতে বাধা কোথায়?‌

শুটিং দেখার বিরল সেই অভিজ্ঞতা

অনেকদিনের ইচ্ছে ছিল উত্তম কুমারের শুটিং দেখার। অবশেষে সুযোগ এসে গেল। তখন শুটিং চলছে অগ্নীশ্বর ছবির। সেই শুটিং শেষ করেই বাঘবন্দী খেলা। একইদিনে এমন বিপরীতধর্মী দুটো চরিত্র!‌ শুটিং দেখার সেই অভিজ্ঞতা মেলে ধরলেন বিশ্বরঞ্জন দত্ত গুপ্ত।

সাড়া দিন সিকিমের ডাকে

রাবাংলা একেবারেই ছোট্ট শহর। পায়ে হেঁটেই দিব্যি ঘোরা যায়। অহেতুক গাড়ি নিতে গেলে অনেক আনন্দ থেকে বঞ্চিত থাকবেন। পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উঠে যান বুদ্ধ পার্কের দিকে (‌একান্তই যেতে না পারলে গাড়ি নিতে পারেন)‌। নিসর্গ তো আছেই, তার সঙ্গে চমৎকার সাজানো একটি বিশাল পার্ক। বিশাল এক বুদ্ধ মূর্তি। আর কোথাও যদি যেতে নাও পারেন, এই পার্ক ও লাগোয়া মনাস্ট্রিতে অবশ্যই যান।

তাঁর বাড়িতেই লুকিয়ে ছিলেন জ্যোতিবাবু!

তখন নিষিদ্ধ হয়ে গেছে কমিউনিস্ট পার্টি। কেউ কেউ গ্রেপ্তার। কেউ এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছেন। কিছুতেই ধরা যাচ্ছে না বিরোধী দলনেতা জ্যোতি বসুকে। কোথায় তিনি ? একদিন পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বিধানচন্দ্র কিছুটা ধমকের সুরেই জানতে চাইলেন, কোথায় পালিয়ে বেড়াচ্ছে জ্যোতি ? ওকে ধরা যাচ্ছে না কেন ? যেভাবেই হোক, ওকে ধরতে হবে।

রাজ্যসভায় বিকাশ ভট্টাচার্যের নাম এখনই চূড়ান্ত হোক

লোকসভায় এই রাজ্য থেকে বামেদের কোনও প্রতিনিধিত্ব নেই। রাজ্যসভাতেও থাকবে না?‌ ২০১৬ তে জোট করেই লড়া হয়েছিল। আগের দুবার কংগ্রেসের সাংসদ হয়েছেন। এবার বামেদেরই প্রাপ্য। বিশেষ করে বিকাশ ভট্টাচার্যর নামে কং নেতৃত্বের আপত্তি থাকার কথা নয়। কিন্তু গড়িমসি নয়, এখনই প্রার্থীর নাম চূড়ান্ত হোক। কংগ্রেসের সঙ্গে আলোচনা এখন থেকেই সেরে ফেলা হোক। লিখেছেন রক্তিম মিত্র।