বেঙ্গল টাইমস। শীত সংখ্যা প্রকাশিত
নতুন বছরের শুরুতেই নতুন উপহার। বেঙ্গল টাইমসের শীত সংখ্যা। এবার থেকে প্রতি শনিবার পাওয়া যাবে বিশেষ ই ম্যাগাজিন। ডাউনলোড করে সহজেই পড়ে ফেলা যায়।
নতুন বছরের শুরুতেই নতুন উপহার। বেঙ্গল টাইমসের শীত সংখ্যা। এবার থেকে প্রতি শনিবার পাওয়া যাবে বিশেষ ই ম্যাগাজিন। ডাউনলোড করে সহজেই পড়ে ফেলা যায়।
মেগা সিরিয়ালের জন্যই লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচিতি। তাঁর সিনেমা কেমন হবে, তা নিয়ে কৌতুহল থাকারই কথা। ঝুঁকি নেননি। প্রথম ছবিতেই নিয়েছেন দেবকে। ছবিতে সিরিয়ালের গন্ধ রইল ঠিকই। তবে পাশাপাশি সিরিয়াল থেকে বেরিয়ে আসার একটা চেষ্টাও চোখে পড়েছে। লিখেছেন অরিত্র ঘোষাল।
প্রণব মুখার্জি জানেন, কোথায় যেতে হয়, কোথায় যেতে নেই। কোথায় গিয়ে কী বলতে হয়, সে ব্যাপারেও তিনি বরাবরই সচেতন। তাই আরএসএসের অনুষ্ঠানে গেলেও তিনি আরএসএসের সুরে সুর মেলাননি। বরং, ভারতের ঐতিহ্য ও পরম্পরার কথাই মনে করিয়ে দিয়েছেন। সেখানে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের কথাই বলেছিলেন। এক্ষেত্রেও নিশ্চিত থাকতে পারেন, তিনি কোনওভাবেই রাঁচীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না
চতুর্থ দিনের মাথায় মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি টাকা দিয়ে এইসব করাচ্ছে। তাহলে যাঁরা এইসব কাণ্ড করছে, তাঁদের প্রতি ধিক্কার দিতে এত দ্বিধা কেন? কেন বলা যাচ্ছে না, এসব যাঁরা করছেন, তাঁরা দুষ্কৃতী। তাঁদের ধিক্কার জানাই। কেন তাঁদের বলতে হচ্ছে দয়া করে এসব করবেন না।এতে কিন্তু বিজেপির হাতই শক্তিশালী হচ্ছে। লিখেছেন সরল বিশ্বাস।।
এভাবেই সংসদের বিতর্ক ক্রমশ লঘু হয়ে যাচ্ছে। কোন বিল নিয়ে কাকে বলানো উচিত, সেই সিদ্ধান্তটাই নিতে পারছে না বিরোধীরা।পাড়ার চায়ের দোকান আর সংসদ যে এক নয়, এই সহজ ব্যাপারটাই বিরোধীরা এখনও বুঝতে চাইছেন না। এমনিতেই অনেকে হেরে গেছেন। বিরোধীদের অনেক বড় বড় বক্তা লোকসভায় আসার ছাড়পত্রই পাননি। যে কয়েকজন আছেন, তাঁদেরকেও যদি ঠিকঠাক তুলে ধরা না যায়, আখেরে কার লাভ! লিখেছেন সৌম্যদীপ ঠাকুর।
প্রথম দিনেই আসল সত্যিটা আঁচ করেছিলেন ফিরহাদ হাকিম। বুঝেছিলেন, এই ঝামেলা, এই হিংসা তৃণমূলকেই অনেক পিছিয়ে দেবে। যত হিংসাত্মক ঘটনা ঘটবে, ততই অক্সিজেন পাবে বিজেপি। এই সহজ সত্যিটা যদি মুখ্যমন্ত্রী বুঝতেন!
বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ— ওপেন ফোরাম। আসলে, পাঠকের মুক্তমঞ্চ। নাগরিক জীবনের নানা সমস্যার কথা উঠে আসতে পারে। থানা, হাসপাতাল, অফিস— কোথাও অকারণ হয়রানির শিকার হলে, সেই কথাও উঠে আসতে পারে। আপনাদের বিভাগ, আপনারাই এগিয়ে নিয়ে চলুন।
এই এনকাউন্টার নিয়ে এখন ধন্য ধন্য রব উঠবে। সেটাই স্বাভাবিক। কিন্তু বিচারের আগে এটাই যদি প্রবণতা হয়ে দাঁড়ায়, তখন দু হাত তুলে সমর্থন করতে পারবেন তো? এর জেরে জায়গায় জায়গায় আবার গণপিটুনির হিড়িক পড়ে যাবে না তো? বিচার ব্যবস্থার প্রতি, প্রশাসনের প্রতি কী পরিমাণ অনাস্থা তৈরি হচ্ছে, সেই আত্মসমীক্ষা কি হবে? ধন্য ধন্য রবে ভেসে না গিয়ে বিচার বিভাগ বরং আয়নার সামনে দাঁড়াক। লিখেছেন প্রসূন মিত্র।
বিধানসভার লাইব্রেরিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বই আনার দাবি উঠেছে। যুক্তিসঙ্গত দাবি। কিন্তু এই বিধানসভায় কজন বিধায়কের সেই বই পড়ার যোগ্যতা ও আগ্রহ আছে, সেটাও একটা বড় প্রশ্ন। বিধানসভার লাইব্রেরিটা কোনদিকে, কজন বিধায়ক চেনেন? লিখেছেন সরল বিশ্বাস।