এমন শিক্ষামন্ত্রী হলে এরকম উপাচার্যই আমাদের ভবিতব্য

শিক্ষামন্ত্রী দলের ধর্নায় গেছেন। তাঁকে খুশি করতে উপাচার্যরাও ছুটলেন। দন্ত বিগলিত করে বসে গেলেন তাঁর দুপাশে। কোথায় যেতে হয়, কোথায় যেতে নেই, এই ন্যূনতম বোধটুকুও নেই, তাঁরা কিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। হবু রাজা গবু মন্ত্রীদের ঠিক খুঁজে নেন। এরকম শিক্ষামন্ত্রী হলে এরকম উপাচার্যই আমাদের ভবিতব্য। লিখেছেন সরল বিশ্বাস।

ভিসা পাসপোর্ট ছাড়াই বিদেশ ভ্রমণ!‌

উঠল বাই, ভুটান যাই। কিছুটা এভাবেই ডুয়ার্স থেকে ভুটানে হানা। কয়েক ঘণ্টার ঝটিকা সফর। অল্প খরচেই বিদেশ ভ্রমণের রোমাঞ্চ। সেই অনুভূতি মেলে ধরলেন অন্তরা চৌধুরি।

নিঃশব্দে দেউলিয়া করবে লটারি, আসুন জমিয়ে শীতঘুম দেওয়া যাক

সরকার নামক বস্তুটি আপাতত চোখ বন্ধ করেই থাকবে। লটারি কোম্পানিগুলো জানে, কীভাবে ফাঁদ পাততে হয়। এখন এখানে–‌সেখানে দু চারজন কোটিপতি হবেন। কাগজে ঢালাও বিজ্ঞাপন চলছে। ফলে, এইসব খবরও কাগজে, চ্যানেলে গুরুত্ব পাবে। আর কোথায় কোথায় কী কী প্রণামী দিতে হয়, সেটাও বিলক্ষণ জানা আছে। নিঃশব্দে পকেট খালি হচ্ছে মধ্যবিত্ত আর প্রান্তিক মানুষের। আস্তে আস্তে তা মহামারির চেহারা নেবে।
আসুন, জমিয়ে একটা শীতঘুম দেওয়া যাক। লিখেছেন অজয কুমার।

দ্বিধা ছেড়ে এখনই চূড়ান্ত হোক ইয়েচুরির নাম

এই পরিস্থিতিতে কী করা উচিত?‌ আর কোনও দ্বিধা নয়। সব জড়তা ভেঙে, সব ছুৎমার্গ বিষর্জন দিয়ে এখনই চূড়ান্ত করা হোক সীতারাম ইয়েচুরির নাম। লিখেছেন প্রসূন মিত্র।

মৃত্যুর পরেও বেঁচে থাকতে চান ?

মৃত্যুর পরেও আপনি বেঁচে থাকতে পারেন। না, এ কোনও ‘নির্বিকল্প সমাধি’ নয়।কোনও অমরত্বের আশীর্বাদ বা পুণ্য অর্জনও নয় । আপনি বেঁচে থাকতে পারেন অন্য কোনও শরীরে। না, কোনও ভূতের গল্পও নয় । আসলে ,আপনার মৃত্যুর পরেও আপনার দুটি চোখ এই পৃথিবীর আলো দেখতে পারে। আপনার দুটি কিডনি দুই মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে ।

স্মৃতিটুকু থাক

ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকুন। খারাপ স্মৃতি তো সবারই থাকে। সেই কাদা ঘেঁটে, অন্যকে দোষারোপ করে লাভ কী? আমরা না হয় ভাল স্মৃতিগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। বেঙ্গল টাইমসের পাতায় সেই সুখস্মৃতি ভিড় করুক।

সামান্য একটা প্রতিবেদন, কী অসামান্য মূর্খামি!‌

কোনও একটি কাগজে ভুল হতেই পারে। কিন্তু সব কাগজে একই ভুল কী করে হয়!‌ কোনও এক রিপোর্টার ভুল লিখতেই পারেন। কিন্তু এতগুলো ছাঁকনি পেরিয়ে কীভাবে এই ভুলটা থেকে গেল!‌ তাও আবার সব কাগজেই!‌ সামান্য একটা প্রতিবেদন। বাংলা সাংবাদিকতাকে বোধ হয় বেআব্রু করে দিয়ে গেল। লিখেছেন স্বরূপ গোস্বামী।

সবই দেরিতে বোঝেন, এটাও দেরিতে বুঝবেন

অন্য কেউ সিএএ বিরোধীতা করছে, তা তিনি মানবেন না। তাই বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনার দাবিকে ফিরিয়ে দিলেন। গোটা বাংলা প্রতিবাদ করছে, এটা দেখাতে তিনি চান না। তিনি একা প্রতিবাদ করছেন, এটা তুলে ধরতেই বেশি ব্যস্ত। সবই দেরিতে বোঝেন। এটাই হয়ত দেরিতেই বুঝবেন। তখন তিনি নিজেই প্রস্তাব আনতে উঠে পড়ে লাগবেন। লিখেছেন সরল বিশ্বাস।।

পুলিশের গাড়ি ভাঙচুর!‌ কার অনুপ্রেরণায়, কে জানে!‌

একজন সাধারণ কনস্টেবল বা সিভিক ভলান্টিয়ার এভাবে গাড়ি ভাঙচুর করতে যাবেন!‌ বিশ্বাস করা কঠিন। উপর মহলের নির্দেশ ছাড়া এই কাজ হয় না। সেই উপর মহলটা কে?‌ কোনও তদন্ত কমিটির হিম্মৎ হবে, সেই উপর মহলে আলো ফেলার! লিখেছেন রক্তিম মিত্র।

শীতকাল ও স্নান সম্পর্কে দুটি একটি কথা

এই ঠান্ডায় স্নান!‌ পাগল নাকি?‌ রবীন্দ্রনাথ থেকে তৃণমূল। স্নান সম্পর্কে কার কী মতবাদ?‌ তারই এক কাল্পনিক কোলাজ।