বেঙ্গল টাইমসের সাহিত্য বিভাগকে আরও ঢেলে সাজানো হচ্ছে। কবিতা, অণু গল্প, ছোট গল্প, স্মৃতিচারণ, রম্যরচনা— এসব আগেও থাকত। তবে কিছুটা অনিয়মিত। বলা যায়, বিরাট কিছু গুরুত্ব পেত না। কিন্তু এবার থেকে এই বিভাগকে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু আমন্ত্রিত লেখা যেমন থাকবে, তেমনি পাঠকের জন্যও দরজা খোলা।
এই অনাস্থা ভোটে সরকার পড়বে না, সেটা সবাই জানত। সেই ভোটে জেতার পরে নিজে নিজেই সংবর্ধনা নিলেন প্রধানমন্ত্রী। আদবানি থেকে রাজনাথ, অমিশ শাহ থেকে সুষমা–সবাই তাঁকে মালা পরিয়ে দিচ্ছেন। এমন একটা ছবিই ভারতীয় রাজনীতির চালচিত্রটা বুঝিয়ে দিয়ে যাচ্ছে। লিখেছেন রক্তিম মিত্র।।
ইচ্ছে ছিল, কিশোর কুমারকে নিয়ে তথ্যচিত্র বানানোর। কিন্তু কিশোরের কিছুতেই সময় হচ্ছিল না। ফলে, বারবার পিছিয়ে যেতে হচ্ছিল সন্দীপ রায়কে। কিশোরের মৃত্যুর পর সেই কাজে নেমে পড়লেন। ছবির নাম ‘জিন্দেগি কা সফর’। তুলে আনলেন অন্য এক কিশোরকে। সন্দীপের ক্যামেরার সামনে দিকপালরা কে কী বলেছিলেন, একবার শুনে নেওয়া যাক। লিখেছেন দিব্যেন্দু দে।
কখনও ক্ষমতার চোখরাঙানিকে পরোয়া করেননি। তাই রাষ্ট্রও মুখ ফিরিয়েই থেকেছে। জনতার হৃদয়ে, তবু রাষ্ট্রের কাছে তিনি যেন ব্রাত্যজন। তবে রুদ্ধসঙ্গীত নয়। গলা ছেড়েই গান গেয়েছেন। জোটেনি পদ্মশ্রীও। তাতে কী? মহাকালের বিচারে কে জয়ী ? লিখেছেন কুণাল দাশগুপ্ত।।
গত বছরের মতো এবারও। বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রকাশিত হবে পুজোর অনেক আগেই।এখন থেকেই তার প্রস্তুতি। থাকবে অণু উপন্যাস, গল্প, অণু গল্প, ফিচার। সিনেমা, ভ্রমণ, খেলা নিয়েও থাকবে আকর্ষণীয় প্রতিবেদন।
একই গান। কিশোর গেয়েছেন, অন্যরাও গেয়েছেন। কিন্তু রফি, লতা বা আশা নয়, মহাকালের বিচারে শেষমেষ থেকে গেছে কিশোরের গানটাই। মানুষ ‘অশিক্ষিত’ গায়কের গানকেই বুকে ঠাঁই দিয়েছেন। এমনই অনেক গানের কথা তুলে ধরলেন কুণাল দাশগুপ্ত।
আমার বন্ধুদের অনুরোধ, আপনারাও নিজেদের ওয়ালে উত্তরবঙ্গকে তুলে ধরুন। অন্য কেউ ভাল ছবি পোট করলে নিজের ওয়ালে তা শেয়ার করুন। এইভাবেই আমরা একটু একটু করে এগিয়ে দিতে পারি আমাদের প্রিয় উত্তরবঙ্গকে।
রাষ্ট্রের কাছে কিশোর ছিলেন ব্রাত্য। কিন্তু ফিল্মফেয়ার! হিসেবে বলছে, আটবার এই পুরস্কার পেয়েছেন। কিন্তু যে গানগুলোর জন্য পেলেন, আর যে গানগুলোর জন্য পেলেন না, তা একবার মিলিয়ে দেখুন। তাহলেই বুঝতে পারবেন, ফাঁকিটা কোথায়। বছর ধরে ধরে, সেই হিসেবটাই মেলে ধরলেন কুণাল দাশগুপ্ত।।
বেঙ্গল টাইমসেও একটু অন্যভাবে দিনটিকে স্মরণ করবে। বন্ধুত্ব নিয়ে নানা আঙ্গিক থেকে থাকবে আকর্ষণীয় কিছু লেখা। থাকবে কিছু বিখ্যাত জুটির কথা।
বোঝা গেল, একসময় বেশ ভালই খেলতেন। প্র্যাকটিসের অভাব থাকলেও পায়ের শিল্পে মরচে পড়েনি। দূর থেকে নেওয়া একটা শটে গোলও করলেন। পাঁচ মিনিটের মাথায় আরও একটা। এটা অবশ্য হেড করে। আরও একটা গোলের সুযোগ এসে গেল। চাইলে হয়ত হ্যাটট্রিক করতেই পারতেন। কিন্তু তা না করে আমাকে পাস বাড়ালেন।