জমজমাট সাহিত্য বিভাগ
বেঙ্গল টাইমসের সাহিত্য বিভাগকে আরও ঢেলে সাজানো হচ্ছে। কবিতা, অণু গল্প, ছোট গল্প, স্মৃতিচারণ, রম্যরচনা— এসব আগেও থাকত। তবে কিছুটা অনিয়মিত। বলা যায়, বিরাট কিছু গুরুত্ব পেত না। কিন্তু এবার থেকে এই বিভাগকে আরও জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু আমন্ত্রিত লেখা যেমন থাকবে, তেমনি পাঠকের জন্যও দরজা খোলা।
