নিজের মধ্যে পুষে রাখা জড়তার প্রাচীর ভেঙে ফেলুন

ছোটবেলার বা কলেজ জীবনের কোনও একটা ভুল, যা আজও তাড়া করে বেড়ায়, মনে হয় ক্ষমা চাইতে পারলে হয়ত কিছুটা হালকা লাগত। অকপটে সেসব কথাও বলা যায়। তারপর দরকার হলে সেই লেখার লিঙ্ক পাঠিয়ে দিন সেই মানুষটির কাছে। সহজ কথা, কোনও গুরুগম্ভীর প্রবন্ধ নয়, কোনও তাত্ত্বিক বিশ্লেষণ নয়, একেবারে মনের কথা, সহজ ভাষায়। যেন ‘নদী আপন বেগে পাগল পারা’। নিজের ভাবনার ডালপালা মেলে ধরুন।

অশূর নয়, মা দুর্গার আসল শত্রু বরুণ দেব

শান্তিতে বাপের বাড়ি যাওয়ার উপায় নেই। প্রতিবারই কিছু না কিছু ঝামেলা ঠিক উদয় হয়। এবার আবার হাওয়া অফিস জানিয়েছে, তিতলি আসছে, বৃষ্টি হবে। অশূরকে নিয়ে ঝামেলা নেই, এবার নতুন উৎপাত শুরু করেছে বরুণ দেব। দেবীপক্ষের শুরুতেই রম্যরচনা কুণাল দাশগুপ্তর।

না বোঝা সেই মহালয়ার নস্টালজিয়া

সেই রেডিওটা আজও আছে। ধুলো ঝেড়ে আর নামানো হয় না। আর ব্যাটারি ভরে প্রাণসঞ্চার করা হয় না। না বোঝা সেই মহালয়ার অনুভূতিটাও একটু একটু করে ফিকে হয়ে আসছে। ফেলে আসা সেইসব শরৎ–‌শিউলি ভোরের নস্টালজিয়া। উঠে এল অন্তরা চৌধুরির লেখায়।

ট্যাপ হচ্ছে জানার পরেও মুকুল এভাবে ফোন করবেন!

এই কথোপকথন ফাঁস হলে কার ক্ষতি?‌ ম্যাথু যদি ভিডিও প্রকাশ করার জন্য দু কোটি চেয়ে থাকেন, তাহলে সেই ভিডিও দশগুণ দাম দিয়ে তৃণমূল কিনে নিতে পারে। দলের বদনাম এড়াতে কুড়ি কোটি কোনও ব্যাপারই নয়। তৃণমূল চুপি চুপি দিব্যি রফা করে নিতে পারত। ভিডিও নিয়ে এত ঢাকঢোল পেটানোর দরকার হত না। লিখেছেন রজত সেনগুপ্ত।।

সমর্থকের মৃত্যুতে আনন্দ পায়!‌ এরা আদৌ ফুটবল ভালবাসে!‌

এক ফুটবল–‌পাগল দর্শকের মৃত্যু। অথচ, তা নিয়েও কিনা সোশ্যাল সাইটে বিদ্রুপ চলছে!‌ এই বিকৃত মনের লোকেরা ফুটবলকে ভালবাসে!‌ এমন সমর্থকেরা যে কোনও ক্লাবেরই লজ্জা। লিখেছেন কুণাল দাশগুপ্ত।।

মহালয়া! না করলেই পারতেন মহানায়ক

একবারই মহালয়া করেছিলেন উত্তম কুমার। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। কেমন ছিল সেই অভিজ্ঞতা? কেন ক্ষমা চাইতে হল আকাশবাণীকে ? এসব অজানা কথা উঠে এল দিব্যেন্দু দে-র কলমে। সঙ্গে সেই মহালয়ার ইউ টিউব লিঙ্ক।

কোন মুখে সিবিআই চাইছেন ?

বিজেপি নেতাদের অনুরোধ, আগে দিল্লির নেতাদের বলুন, সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে। আগে বলুন, সারদা–‌নারদার ফাইলগুলো ধুলো ঝেড়ে তাক থেকে নামাতে। আগে সারদা–‌নারদার কিনারা হোক। যদি পারেন, তারপর সিবিআই দাবি করবেন। তার আগে ভুলেও ওই নাম মুখে আনবেন না।লিখেছেন অনির্বাণ বসু।

ঝাড়খণ্ডের সাহেবপাড়াঃ ম্যাকলাস্কিগঞ্জ

সাহেবদের হাতের বানানো জনপদ। এখনও রয়ে গেছে সেইসব বাংলো। পাহাড় আর জঙ্গলে ঘেরা অন্য এক অন্য ভুবন। ইতিহাস অনেক কথাই বলতে চায়। তাই নিয়ে লিখলেন তোর্সা চ্যাটার্জি।।

সমুদ্রে বেলুনের লক্ষ্মণরেখা!‌ আজগুবি এক ভাবনা

সুমিত চক্রবর্তী ‌‌দীঘার সমুদ্রে কীভাবে দুর্ঘটনা এড়ানো যায়?‌ একটা উপায় বের করেছে প্রশাসন। জলের মাঝে নাকি বেলুন ছাড়া হবে। সেই বেলুনের গন্ডি পেরিয়ে গেলে নাকি তাকে শাস্তির মুখে পড়তে হবে।...