যেখানে অবাধে ভোট লুঠ হচ্ছে, যেখানে বাহিনী পাওয়া যাচ্ছে না, যেখানে রাজ্য পুলিশ থেকে প্রশাসনের অপদার্থতা এভাবে প্রকট হয়ে উঠছে, সেখানে একটা ছবি বেরোবে কি বেরোবে না, তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করা কি খুব জরুরি? এতে আসল অভিযোগগুলো কি লঘু হয়ে যাচ্ছে না? বামেদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন ধীমান দাশগুপ্ত।
বুথ দখলের মাঝেও রুখে দাঁড়ালেন। গাড়ি ভাঙা হল। কিন্তু ভয়ে গুটিয়ে যাওয়া নয়। তিনি বুক চিতিয়ে পাল্টা লড়াই ফিরিয়ে দিলেন। সেই মহম্মদ সেলিমের কাছে তাঁর ছেলের বার্তা।
অমিত শাহ দু একটা মুখস্থ করা ভাষণ দিয়ে যাবেন। কিন্তু তৃণমূলের যাবতীয় অপকর্ম আড়াল করার জন্য রাজনাথ সিংয়ের মতো লোকেরাও আছেন। এসব জানার পরেও এই রাজনাথদের বাংলার মাটিতে ঘটা করে প্রচার করতে ডেকে আনেন কেন? লিখেছেন নির্মল দত্ত।
বক্সা ফোর্টে কত না বলা কথা জমে আছে! একটু কষ্ট করে উঠে পড়ুন। বক্সা ছাপিয়ে পৌঁছে যান ছবির মতো সুন্দর এক পাহাড়ি গ্রাম। গরমে একটু অন্যরকম ঠিকানা খুঁজছেন! তাহলে একটু ঘাম ঝরিয়ে সেই গ্রামে পৌঁছে যান। বেড়ানোর ডায়েরি বেঙ্গল টাইমসে।
মানুষ ঠকে শেখে। আপনিও শিখেছেন। অভিজ্ঞতা থেকেই বুঝেছেন, রাজনীতির মঞ্চ আপনার জন্য নয়। মুম্বই, উটি, আমেরিকা যখন যেখানে খুশি থাকুন। কিন্তু মাঝে মাঝে বাংলায় আসুন। বাঙালির হৃদয়ে আপনি ছিলেন, আছেন। মাঝের এই সময়টুকু আপনিও মন থেকে মুছে ফেলুন। আমরাও মুছে ফেলতে চাই। প্রায় পাঁচ বছর পর বাংলায় আসা মিঠুনকে খোলা চিঠি। লিখেছেন স্বরূপ গোস্বামী।।
সমীক্ষা দেখলে মনে হবে, তৃণমূলের বিরুদ্ধে যেটুকু লড়ছে, বিজেপি। বামেরা নেহাতই শূন্য। এটা কি পেইড সমীক্ষা! এমনটা নাও হতে পারে। তবে, যাঁরা সমীক্ষা বা বিশ্লেষণ করেন, তাঁদের রাজনৈতিক বোধ নিয়ে প্রশ্ন তোলাই যায়। কোন লোকসভার কী পরম্পরা, কী চরিত্র, তা জানেন তো? ওপেন ফোরামে লিখেছেন উত্তম জানা।
ট্যাক্সি থেকে রেস্তোরাঁ, সব জায়গায় আপনাকে হিন্দিতেই কথা বলতে হবে। খাস কলকাতায় বাঙালিরা ক্রমশ প্রান্তিক হয়ে আসছে। আমরা নিজেরাই কি এর জন্য দায়ী নই? এই নিয়েই বিশেষ প্রতিবেদন বেঙ্গল টাইমসে।
এমনিতেই অনেক নিউজ চ্যানেল সাড়া জাগিয়ে শুরু করার পর টিমটিম করে জ্বলছে। দু তিনটি নিউজ চ্যানেল ছাড়া বাকিদের টিআরপি বেশ করুন। এই অবস্থায় আরও একটি চ্যানেল বড়জোর কিছুটা ভিন্ন স্বাদ আনতে পারে। কিন্তু ধারাবাহিকতা না থাকলে বা পেশাদারি মুন্সিয়ানা না থাকলে সেই চমক দিয়ে কতদিন চালানো যাবে?
পয়লা বৈশাখ এলেই বাঙালিকে আর দেখতে হচ্ছে না। সে নিজেকে ‘গর্বিত বাঙালি’ প্রমাণ করেই ছাড়বে। অথচ, সারা বছর বাঙালিয়ানাকে শিকেয় তুলে রাখবে। বাংলা বই পড়বে না, বাংলা ছবি দেখবে না, বাংলা গান শুনবে না। কাজকর্মেও বাংলা ভাষাকে দূরে ঠেলে রাখবে। বাঙালি কি বছরে দুটো বা তিনটি দিন শুধু বাঙালি হয়ে উঠবে? লিখেছেন স্বরূপ গোস্বামী।।
অনেকেই লেখালেখির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নন। তাই অনেকের মধ্যেই লেখার আগে একটা হীনমন্যতা এসে যায়। সেই হীনমন্যতা ঝেড়ে ফেলুন। আপনি শুধু আপনার অনুভূতির কথা লিখুন। খারাপ হল না ভাল হল, সেই ভাবনা শিকেয় তুলে রাখুন। কোথাও কিছু অসঙ্গতি থাকলে সম্পাদনার পর তা দেখবেন ঠিক হয়ে গেছে। আপনার লেখা সাজিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের।